• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

শিক্ষক পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন সোহরাব- ফারুক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৫: ৫৬
logo

Photo

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান ও যুগ্ম সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক মজুমদার বিজয়ী হয়েছেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফারুক।

আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা দুইটা পর্যন্ত ডিগ্রি শাখার পরীক্ষা ভবনের চারতলার মাল্টিপারপাস কক্ষে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে ভোট হয়। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন জয়ী হন। নারী শিক্ষকদের জন্য সংরক্ষিত যুগ্ম সম্পাদক পদে কেউ প্রার্থী হননি। ফলে ওই পদে ভোট হয়নি।

সম্পাদক পদে প্রার্থী ছিলেন তিনজন। এর মধ্যে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান ৭৯ ভোট, ব্যবস্থাপনা মোহাম্মদ যুবায়ের মিয়া ১০ ভোট ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী ড. মোহাম্মদ আলমগীর হোসেন ৬৯ ভোট।

যুগ্ম সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক মজুমদার ৯৯ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম ৫৫ ভোট পেয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. খালেদ হোসেন খান, নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক রাজু আহমেদ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মু. খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক ফলাফল বিবরণীতে ওই তথ্য জানানো হয়।

নির্বাচিত সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, অসম্পূর্ণ কাজ শেষ করতে প্রার্থী হয়েছিলাম। নির্বাচনে জয়ী হয়েছি। সবার কাছে কৃতজ্ঞ।

প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. খালেদ হোসেন খান বলেন, শিক্ষক পরিষদে পদ চারটি। এর মধ্যে দুইটি পদে ভোট হয়েছে। একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নির্বাচিত হন। আরেকটি পদে কেউ প্রার্থী হয়নি।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচিত সম্পাদক সোহরাব ও যুগ্ম সম্পাদক ফারুক দুইজনই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তাঁদের অভিনন্দন জানিয়েছে কুমিল্লাস্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

২

আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

৩

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

৪

তিন নদী পরিষদের ৮ম দিনে গভ. ল্যাবরেটরি হাই স্কুল

৫

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সম্পর্কিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী

১৬ ঘণ্টা আগে
আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

আজ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

২১ ঘণ্টা আগে
এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, বেড়েছে ফি

৬ দিন আগে

১৭ দিন আগে