• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

অবশেষে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যোগদান করলেন কুমিল্লার ১৭ উপজেলা ৬৪১ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১১: ৪৯
logo

Photo

আদালতের স্থগিতাদেশের পর অবশেষে কুমিল্লার ১৭ উপজেলায় নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪১ জন সহকারী শিক্ষক যোগদান করেছেন। মঙ্গলবার রাত নয়টার মধ্যেই তাঁরা কুমিল্লা নগরের নিউ মার্কেট এলাকার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও যোগদান করা অন্তত পাঁচজন ব্যক্তির সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্য দিয়ে তাঁদের দীর্ঘদিনের হতাশা দূর হল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ মার্চ কুমিল্লা জেলার সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা হয়। একই বছরের ১৩ ও ১৪ নভেম্বর কুমিল্লা জেলার ১৭ উপজেলার ৬৪১ জনের মৌখিক পরীক্ষা হয়। এর মধ্যে আদর্শ সদর উপজেলায় ৫৪ জন, মুরাদনগরে ৮০ জন, চান্দিনায় ৪১ জন, হোমনায় ৫৩ জন, দাউদকান্দিতে ৫২ জন, লালমাই ২০ জন, বুড়িচং ৩২ জন, বরুড়া ৪১ জন, দেবীদ্বার ১৩ জন, সদর দক্ষিণ ২০, ব্রাহ্মণপাড়া ৪৬ জন, লাকসাম ৮, চৌদ্দগ্রাম ৫৬ জন, মেঘনা ১৬ জন, নাঙ্গলকোট ৪৮ জন, মনোহরগঞ্জ ৪০ জন ও তিতাসে ২১ জন। এরপর তাঁরা নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষার পর কোটা বিলুপ্ত করে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে দেওয়ার দাবি জানিয়ে আদালতে রিট করেন সংক্ষুৃদ্ধরা। এরপর ওই নিয়োগ বাতিল করা হয়। পওে এর প্রতিবাদে রাজধানীর শাহবাগে আন্দোলন করেন উত্তীর্ণ সুপারিশপ্রাপ্তরা। এরপর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এর বিরুদ্ধে আপিল করে। গত সোমবার আপিলে আগের আদেশ স্থগিত করা হয়। অর্থাৎ নিয়োগ পাওয়া ব্যক্তিদেও যোগদানের ক্ষেত্রে আর কোন বাধা নেই।

এরই পরিপ্রেক্ষিতে দ্রুত নিয়োগে উত্তীর্ণদের যোগদানের জন্য বলা হয়।

এদিকে মঙ্গলবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা গেছে, উত্তীর্ণদের জটলা। কেউ নথি তৈরি করছেন। কেউ অপেক্ষা করছেন। কেউ তদবির করছেন ভালো স্কুলে, বাড়ির কাছের স্কুলে যোগদানের জন্য। এক শিক্ষক নেত্রী কেও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে বলতে শোনা গেছে, ‘স্যার আমার দুইজন আছে। তাঁদের ভালো জায়গায় পোস্টিং দিয়েন। নেত্রী মানুষ তো, তাহলে মানসম্মান থাকবে না। এই বলে তিনি চলে যান।’

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল তাঁর দপ্তরে আমার শহর কে বলেন,‘ কুমিল্লা জেলার ৬৪১ জন যোগদানের কাগজপত্র জমা দিয়েছেন। তাঁদের বিভিন্ন স্কুলে নিয়োগ দেওয়া হবে। সরকারি নির্দেশনা মোতাবেক মেয়েরা পছন্দের ও তাঁদের বাড়ির কাছের স্কুলে যোগদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। আদালত আগের সিদ্ধান্ত স্থগিত করায় ৬৪১ জনের যোগদানের ক্ষেত্রে কোন বাধা নেই। তাই আমরা যোগদানের জন্য কাগজপত্র নিয়েছি। এরপর স্কুল বাছাই করা হবে। ’

আদর্শ সদর উপজেলায় সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক পাপ্পু সাহা বলেন, ‘অবশেষে যোগদান করতে পেরেছি। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। ’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

২

যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

৩

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

৪

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী

৫

এসএসসির পর ভর্তি না হওয়ার হার উদ্বেগজনক: শিক্ষামন্ত্রী

সম্পর্কিত

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

১ দিন আগে
যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

১ দিন আগে
ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

৬ দিন আগে

১০ দিন আগে