• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

কুমিল্লা শিক্ষাবোর্ড

এইচএসসিতে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে যায়নি ২৬৮২ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৭: ৩৮
আপডেট : ২৯ জুন ২০২৫, ১৭: ৪১
logo

এইচএসসিতে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে যায়নি ২৬৮২ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৭: ৩৮
Photo

কুমিল্লা শিক্ষাবোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রে অনুপস্থিত ২ হাজার ৬৮২ জন। অনুপস্থিতির শতকরা হার ২ দশমিক ৯৯। বহিষ্কার হয়েছে দুইজন। বহিস্কৃত দুই পরীক্ষার্থী হল লাকসাম মডেল কলেজ ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজ কেন্দ্রের। আজ রোববার ওই পরীক্ষা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে যায়নি ২ হাজার ৪২৮ জন। অনুপস্থিতির শতকরা হার ছিল ২ দশমিক ৭১। বাংলা প্রথমপত্রের চেয়ে দ্বিতীয়পত্রে অনুপস্থিত ২৫৪ জন বেশি। প্রথমপত্রে বহিস্কার হয় তিনজন। সবমিলিয়ে বাংলা পরীক্ষা দেয়নি ৫ হাজার ১১০ জন।

জানা গেছে, এইচএসসিতে বাংলা দ্বিতীয়পত্রে আজ রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত ৮৬ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৬৮২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে কুমিল্লা জেলার ৯৭১ জন, নোয়াখালী জেলার ৭৬৪ জন, ফেনীর ৪৫৬ জন, ব্রাহ্মণবাড়িয়ার ২৬০ জন, লক্ষীপুরে ১৫৯ জন ও চাঁদপুরের ৭২ জন।

শিক্ষা সংশ্লিষ্ট মহলের ভাষ্য, বিদেশগামী প্রবণতা, বাল্যবিবাহ ও সিলেবাসের সঙ্গে খাপখাওয়াতে না পেরে অনুপস্থিত পরীক্ষার্থীরা অংশ নেয়নি।

বোর্ড সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লাবোর্ডের অধিভুক্ত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুর জেলায় একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করে ৮৭ হাজার ২৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ৮১৫ জন। ২ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল । বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোবাইল নিয়ে কক্ষে প্রবেশ করায় তিনজন বহিস্কার হয়। তারা সবাই লালমাই সরকারি কলেজ কেন্দ্রের।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের অনিয়ম বরদাশত করব না।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৯৯৪ জন। এবার ৪৫৮ টি কলেজের শিক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এবার কোন ধরনের ভেন্যু কেন্দ্র নেই। আগামী মঙ্গলবার সকাল ১০ টায় ইংরেজি প্রথমপত্র (১০৭ নম্বর কোডের) পরীক্ষা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

২

যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

৩

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

৪

এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী

৫

এসএসসির পর ভর্তি না হওয়ার হার উদ্বেগজনক: শিক্ষামন্ত্রী

সম্পর্কিত

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

১৪ ঘণ্টা আগে
যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

যেভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল জানা যাবে , আগামীকাল ফল প্রকাশ

১৫ ঘণ্টা আগে
ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৮ শিক্ষার্থী বহিষ্কার

৫ দিন আগে

৯ দিন আগে