• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

এআই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা করলেন উর্বশী

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৭
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৮
logo

এআই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা করলেন উর্বশী

আমার শহর বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৭
Photo

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি তৈরি হচ্ছে। ভিডিও বদলে যাচ্ছে। মুহূর্তে তৈরি হয়ে যাচ্ছে নতুন নতুন মুখ। প্রযুক্তির এই দৌড়ের মাঝেই এবার আইনি লড়াইয়ের পথে হাঁটলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। অভিনেত্রীর অভিযোগ, তার অনুমতি ছাড়াই নাম, ছবি এবং ভিডিও ব্যবহার করে ব্যবসা করেছে লস অ্যাঞ্জেলেসের একটি ‘এআই’ সংস্থা।

যদিও সংস্থাটির নাম প্রকাশ্যে আনেননি তিনি। সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন উর্বশী রাউতেলা এবং তার টিম। সেখানেই জানানো হয়েছে, ওই সংস্থার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ক্ষতিপূরণের অঙ্কও নাকি কম নয়- প্রাথমিকভাবে সাত হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে।

উর্বশী রাউতেলার টিমের অভিযোগ, অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও কোনো অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে এবং সেই ব্যবহার কেন্দ্র করে সংস্থাটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে বলে দাবি তাদের। এক বিবৃতিতে সংস্থাটির উদ্দেশে বেশ কড়া বার্তাও দেওয়া হয়েছে। এ ঘটনা ঘিরে আরও একটি প্রশ্ন সামনে এসেছে-এআইয়ের যুগে কোনো তারকার মুখ, নাম কিংবা পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি হলে তার অধিকার কার? প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে সেই অধিকার নিয়েও তৈরি হচ্ছে নতুন আইনি জটিলতা। উল্লেখ্য, সম্প্রতি অভিনেত্রী উর্বশীকে ‘ইনস্পেক্টর অবিনাশ’ সিনেমার দ্বিতীয় সিজনে দেখা গেছে।

এর আগে অভিনেতা অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন অভিনেত্রী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

২

এআই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা করলেন উর্বশী

৩

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

৪

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

৫

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

সম্পর্কিত

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

৮ ঘণ্টা আগে
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

৩ দিন আগে
নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

৪ দিন আগে