• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০৩
logo

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

আমার শহর ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০৩
Photo

‘তেরে বিন’-এর মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়াজুড়ে পরিচিতি পাওয়া পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী এবার আসছেন বাংলাদেশে। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করার পাশাপাশি একটি আয়োজনে অংশ নেবেন জনপ্রিয় এই তারকা। তার বাংলাদেশ সফরের খবর ইতোমধ্যে ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছেন ওহাজ আলী। ভিডিও বার্তায় বাংলাদেশি দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ¡সিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’ এরপর তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’ আগামীকাল শুক্রবার ও আগামী শনিবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’র মতো একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। তবে ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে অভিনয় করেন ইয়ুমনা জায়েদি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

২

এআই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা করলেন উর্বশী

৩

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

৪

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

৫

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

সম্পর্কিত

এআই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা করলেন উর্বশী

এআই সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা করলেন উর্বশী

১০ ঘণ্টা আগে
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

৩ দিন আগে
নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

৪ দিন আগে