আমার শহর বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডার প্রেম-পরিণয় যেন একেবারে রূপকথার মতো। তবে সম্প্রতি পরিণীতির একটি মন্তব্য ঘিরে ভক্তদের মাঝে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
তিনি জানিয়েছেন, কখনো কখনো সহ-অভিনেতার প্রেমে পড়তে ইচ্ছা করে-আর এতেই শুরু হয় নানা জল্পনা। সম্প্রতি মা হওয়া এই অভিনেত্রী স্বামী রাঘব চাড্ডার সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। সমুদ্রতটের মুহূর্ত থেকে শুরু করে ব্যাংককের চায়না টাউনের ব্যস্ততা-সবই তিনি নিয়মিত ভাগ করে নিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ের পর থেকেই দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াত করলেও, সন্তান জন্মের পর আপাতত দিল্লিতেই সময় কাটাচ্ছেন পরিণীতি।
এদিকে গত দুই বছরে বড় পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম ছিল। এর মধ্যেই তার ‘প্রেমে পড়ার ইচ্ছা’ সংক্রান্ত মন্তব্যটি ভক্তদের মনে নতুন প্রশ্নের জন্ম দেয়। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, কখনো কখনো সহ-অভিনেতার প্রতি ভালো লাগা তৈরি হয়। এতে অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি সত্যিই অন্য কারও প্রতি আকর্ষণ তৈরি হয়েছে? তবে খুব দ্রুতই সেই রহস্যের জট খুলে দেন পরিণীতি।
ছবিটি ভালো করে দেখলে বোঝা যায়, ভ্যানিটি ভ্যানের বাইরে বড় করে লেখা রয়েছে তার স্বামী রাঘব চাড্ডার নাম। অর্থাৎ, পুরো বিষয়টি ছিল স্বামীকে ঘিরে মজার ছলে করা একটি পোস্ট। ইতোমধ্যে নিজের পডকাস্টে একাধিকবার রাঘবের সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি।
তাই অনেকেই ভাবছেন, বাস্তব জীবনের এই জুটি কি ভবিষ্যতে রূপালি পর্দাতেও একসঙ্গে দেখা যাবে? যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে একটি বিষয় পরিষ্কার-পরিণীতি প্রায়ই সামাজিক মাধ্যমে রাঘবকে নিজের ‘হিরো’ বলে উল্লেখ করেন।
ভক্তদের মতে, ‘সহ-অভিনেতা’ প্রসঙ্গটি আসলে স্বামীর প্রতিই তার ভালোবাসা প্রকাশেরই এক মজার উপায়।