• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

রহস্যময় আবহ নিয়ে আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১৯: ৫৭
logo

Photo

আসছে ঈদে ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফী। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি ঝলক, যাকে টিজার না বলে নির্মাতা আখ্যা দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’।

গতকাল শনিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে রাফী লেখেন, বাংলা সিনেমার নতুন জগতে স্বাগতম। রায়হান রাফীর প্রেশার কুকার। নীরব চাপে জমছে এক বিস্ফোরণৃ ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল। ক্যাপশনে আরও যোগ করেন, প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছুৃ রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে নায়ক ছাড়াও চার অভিনেত্রীকে ঘিরে গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমকে। দেড় মিনিটের ‘ফার্স্ট হুইসেল’-এ বাজতেই অর্থাৎ প্রকাশ হতেই চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের আভাস মিলেছে। পুরো ভিডিও জুড়ে শোনা গেছে চঞ্চল চৌধুরীর কণ্ঠ।

সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতে শোনা যায়, যা টিজারের আবহকে আরও রহস্যময়, ও উত্তপ্ত করে তুলেছে। টিজার প্রকাশের পর সিনেমাটির জন্য নির্মাতাকে শুভকামনাও জানিয়েছেন চঞ্চল চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, রাফীর ‘তুফান’ ও ‘প্রেশার কুকার’ সিনেমার ট্রেলারের মধ্যে একটি অন্তমিল রয়েছে; দর্শকরা সেটি খুঁজে বের করতে পারেন কি না, এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে।

রাফীর কথায়, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। উল্লেখ্য, এর আগে রায়হান রাফী নির্মিত ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’ সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচিত হয়। এবার ঈদে নতুন গল্প নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এই নির্মাতা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

২

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

৩

কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

৪

ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

৫

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

সম্পর্কিত

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

৩১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

১৩ অক্টোবর ২০২৬
কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

০৪ অক্টোবর ২০২৬
ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

০৩ অক্টোবর ২০২৬