• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

ফিফার ভিডিওতে নজর কাড়লেন নোরা

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৯: ১৭
logo

ফিফার ভিডিওতে নজর কাড়লেন নোরা

আমার শহর বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৯: ১৭
Photo

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের আয়োজনে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ উপলক্ষে নির্মিত একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই গানের প্রথম ঝলক, আর মাত্র ৪৫ সেকেন্ডের টিজারেই দর্শকদের নজর কেড়েছেন এই তারকা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মিউজিক ভিডিওতে নোরার অংশগ্রহণের খবর আগেই প্রকাশ পেয়েছিল। এরপর থেকেই তার ভক্তরা অপেক্ষায় ছিলেন ভিডিওটির জন্য।

অবশেষে ‘সির সির’ শিরোনামের গানটির ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রকাশিত টিজারে লাল-সাদা পোশাকে নোরাকে দেখা যায় প্রাণবন্ত নৃত্য পরিবেশনায়। ফুটবলকে কেন্দ্র করে নির্মিত দৃশ্যগুলোতে তার উপস্থিতি ও নাচের ভঙ্গি মুগ্ধ করেছে ভক্তদের। অল্প সময়ের এই ভিডিওতেই তিনি যেন বিশ্বকাপের উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছেন। গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতীয় কোরিওগ্রাফার রাজিত দেব।

তিনি জানিয়েছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় গানটির শুটিং হয়েছে। শুটিংয়ের জন্য পুরো টিম খুব সীমিত সময় পেলেও সেই সময়ের মধ্যেই কাক্সিক্ষত দৃশ্য ধারণ করা সম্ভব হয়েছে। রাজিত দেব বলেন, অল্প সময়ের মধ্যেও তারা এমন কিছু তৈরি করতে চেয়েছেন, যা আন্তর্জাতিক মানের দর্শকদের মন জয় করতে পারে। সেই লক্ষ্য নিয়েই কাজটি সম্পন্ন করা হয়েছে।

এদিকে গানটি নিয়ে নিজের উচ্ছাসও প্রকাশ করেছেন নোরা ফতেহি। তার ভাষায়, ‘সির সির’ শুধু একটি গান নয়, বরং বিভিন্ন সংস্কৃতির মিলনের প্রতীক। এতে মরক্কোর সংস্কৃতি, কানাডার প্রভাব এবং ভারতের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের প্রতিফলন রয়েছে।

নোরা বলেন, ‘ভারত এবং দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, সেটাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাই এই গানে ভারতীয় শিল্পীদের সম্পৃক্ততা আমার কাছে বিশেষ অর্থ বহন করে।’

তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মতো একটি বৈশ্বিক আয়োজনের অংশ হতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। এখনও বিষয়টি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়।’ জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন নোরা। মেক্সিকোর উদ্বোধনী আয়োজনের পাশাপাশি কানাডা ও যুক্তরাষ্ট্রের একাধিক মঞ্চেও পারফর্ম করার কথা রয়েছে তার। ফুটবল আর বিনোদনের এই বৈশ্বিক উৎসবে নোরা ফতেহির অংশগ্রহণ নিয়ে এরই মধ্যে উচ্ছ¡সিত ভক্তরা।

আর প্রকাশিত টিজার বলছে, বিশ্বকাপের উন্মাদনায় এবার বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারেন তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ফিফার ভিডিওতে নজর কাড়লেন নোরা

২

এবার হরর সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে

৩

এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

৪

ফিফার অফিশিয়াল অ্যালবামে যুক্ত হলেন বাংলাদেশের সঞ্জয়

৫

নতুন বিশ্বকাপের গানে ঝড় তুললেন শাকিরা

সম্পর্কিত

এবার হরর সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে

এবার হরর সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে

১ দিন আগে
এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

৪ দিন আগে
ফিফার অফিশিয়াল অ্যালবামে যুক্ত হলেন বাংলাদেশের সঞ্জয়

ফিফার অফিশিয়াল অ্যালবামে যুক্ত হলেন বাংলাদেশের সঞ্জয়

৬ দিন আগে
নতুন বিশ্বকাপের গানে ঝড় তুললেন শাকিরা

নতুন বিশ্বকাপের গানে ঝড় তুললেন শাকিরা

১৭ দিন আগে