• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন পুনম

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৯: ০৯
logo

Photo

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে হাজির হয়েছেন অভিনেত্রী ও মডেল পুনম পাণ্ডে। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি সবাইকে এ ইস্যুতে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দিয়ে শোনারও অনুরোধ করেন এই অভিনেত্রী। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন পুনম পাণ্ডে।

সেখানে ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, কেবল শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতেই তিনি সেখানে গেছেন। পুনম বলেন, ‘আমি এখানে শুধু শিক্ষার্থীদের জন্য এসেছি। রাজনীতি করতে আসিনি, রাজনীতি সম্পর্কেও আমার কোনো মন্তব্য নেই। আমি চাই, শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দিয়ে দেখা হোক।’

তিনি আরও বলেন, ‘অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে বলে অভিযোগ উঠছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে এই বিষয়টি রাজনৈতিক বা ধর্মীয় বিতর্কে পরিণত করবেন না। এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন, তাই তাদের কথা শোনা উচিত।’ আন্দোলনস্থলে উপস্থিত হয়ে দীর্ঘদিন ধরে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার প্রতিও উদ্বেগ প্রকাশ করেন পুনম।

তার মতে, কোনো শিক্ষার্থী বা আন্দোলনকারীকে নিজের দাবি আদায়ে জীবন ঝুঁকিতে ফেলতে হওয়া উচিত নয়। তাই দ্রুত আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হওয়া প্রয়োজন। জানা গেছে, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন চলছে। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন সোনম ওয়াংচুক। আন্দোলন কেন্দ্র করে যন্তর মন্তরে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। পুনম পাণ্ডের আগে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজসহ আরও কয়েকজন তারকা।

এছাড়া সোনি রাজদান, জিনাত আমান, অভয় দেওল, সোনাক্ষী সিনহা, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। পুনম পাণ্ডের বক্তব্যের পর আন্দোলনটি নতুন করে আলোচনায় এসেছে। তার স্পষ্ট বার্তা-শিক্ষার্থীদের দাবি নিয়ে রাজনৈতিক বিভাজন নয়, বরং তাদের ভবিষ্যৎ ও ন্যায়সংগত দাবিকেই গুরুত্ব দেওয়া উচিত।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

২

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

৩

পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

৪

বক্স অফিসে কেমন পারফর্ম করলো বিজয়ের শেষ সিনেমা?

৫

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন পুনম

সম্পর্কিত

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

২৫ দিন আগে
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

০৯ আগস্ট ২০২৬
পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

০৭ আগস্ট ২০২৬

২৪ জুলাই ২০২৬