• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

শাকিরার সাথে আর যারা মাতাবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ১৭: ৫২
logo

Photo

অবশেষে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। এবার প্রথমবারের মতো তিন স্বাগতিক দেশে ভিন্ন ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী উৎসব। মাঠের লড়াই শুরুর আগে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে বিশ্বকাপের মঞ্চ। এই আয়োজনে অংশ নিচ্ছেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা। তার সঙ্গে আরও আছেন কেটি পেরি, লিসা, বার্না বয়, ম্যাডোনাসহ আরও অনেকে।

মেক্সিকো সিটি

বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পকর্মের প্রদর্শনী থাকবে। সংগীত পরিবেশন করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়। তারা পরিবেশন করবেন ‘ডাই ডাই’ শিরোনামের গান। এ ছাড়া ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের শিল্পীদের মধ্যে আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস, মানা এবং দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলাও মঞ্চে উঠবেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বিরতিতেও পারফর্ম করবেন শাকিরা। তার সঙ্গে থাকবেন ম্যাডোনা এবং কে-পপ ব্যান্ড বিটিএস।

টরন্টো (১২ জুন)

পরদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। এই আয়োজনে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স।

লস অ্যাঞ্জেলেস (১২ জুন)

একই দিনে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরেকটি উদ্বোধনী আয়োজন। এ অনুষ্ঠানে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‌্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসা, নাইজেরিয়ান তারকা রেমা এবং জনপ্রিয় শিল্পী টাইলা।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনগুলোকে ঘিরে ইতোমধ্যেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি তারকাখচিত এই পরিবেশনাগুলোও বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শাকিরার সাথে আর যারা মাতাবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ

২

ফিফার ভিডিওতে নজর কাড়লেন নোরা

৩

এবার হরর সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে

৪

এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

৫

ফিফার অফিশিয়াল অ্যালবামে যুক্ত হলেন বাংলাদেশের সঞ্জয়

সম্পর্কিত

ফিফার ভিডিওতে নজর কাড়লেন নোরা

ফিফার ভিডিওতে নজর কাড়লেন নোরা

১ দিন আগে
এবার হরর সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে

এবার হরর সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে

২ দিন আগে
এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব খান-বুবলী

৫ দিন আগে

৭ দিন আগে