বিজয়কে নিয়ে ভক্তের প্রশ্নে লজ্জা পেলেন তৃষা

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

নানা আইনি ও আর্থিক জটিলতা কাটিয়ে অবশেষে সিনেমা হলে মুক্তি পেয়েছে পরিচালক আরজে বালাজির বহুল প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা ‘করুপ্পু’। ছবিটির মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে হাজির হয়ে ফার্স্ট ডে-ফার্স্ট শো উপভোগ করেছেন এই ছবির অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

তবে সিনেমা দেখার আনন্দ ছাপিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মূল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তৃষা এবং তামিলনাড়–র নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের মধ্যকার সম্পর্কের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, তৃষা সিনেমা হল থেকে বের হয়ে নিজের গাড়িতে ওঠার সময় ভক্তরা তাকে ঘিরে ধরেন।

এ সময় এক অনুরাগী চিৎকার করে বলেন, ‘থালাপতিকে বলবেন আমি তার খোঁজ নিয়েছি। ভক্তের এই কথায় চারদিকে হাসির রোল পড়ে যায়। তৃষাও মুচকি হেসে জবাব দেন, ‘অবশ্যই’। এরপর হাসিমুখে মাথা নিচু করে ফোনে ব্যস্ত হয়ে পড়েন এবং গাড়ি ছাড়ার আগে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন অভিনেত্রী।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার অন্যতম কারণ চলতি সপ্তাহেই তামিলনাড়–র মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি।

সেখানে বিজয়ের স্ত্রী বা সন্তানদের মধ্যে কেউ না আসলেও মা উমা কৃষ্ণানকে সঙ্গে নিয়ে সেই অনুষ্ঠানে তৃষা ঠিকই যোগ দিয়েছিলেন। বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই তামিল চলচ্চিত্র পাড়ায়ও জোর গুঞ্জন চলছে। অতি সম্প্রতি বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম ডিভোর্সের আবেদন করার পর এই জল্পনা আরও তীব্র হয়।

এর মাঝেই একটি বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন বিজয় ও তৃষা।

উল্লেখ্য, বিজয় ১৯৯৯ সালে সঙ্গীতাকে বিয়ে করেন এবং তাদের দুটি সন্তান রয়েছে।

অন্যদিকে তৃষা ২০১৫ সালে ব্যবসায়ী বরুণ মানিয়ানের সঙ্গে বাগদান সম্পন্ন করলেও পরে তা ভেঙে যায়। এখনো তিনি অবিবাহিতাই আছেন। এদিকে ২০০৫ সালের ব্লকবাস্টার ছবি ‘আরু’-র পর ‘কারুপ্পু’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ২১ বছর পর পর্দায় একসঙ্গে হাজির হলেন সুরিয়া ও তৃষা কৃষ্ণান। ছবিতে তৃষা ‘প্রীতি’ নামের এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। সুরিয়াকে দেখা যাবে ‘শারাভানান’ চরিত্রে, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। সিনেমার খলনায়ক ও আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং পরিচালক আরজে বালাজি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত