দুবাইয়ে আটকা পড়েছেন হানি সিং

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার হানি সিং। কয়েক দিন আগে মেক্সিকোয় আটকা পড়েছিলেন তিনি, আর সেই দেশ থেকে ফেরার পথে এবার বিপত্তি। যুদ্ধের আগুনে জ্বলন্ত দুবাইয়ে অবস্থানরত হানি নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি ভিডিও পোস্ট করে হানি লিখেছেন, “আমরা দুবাইতে আছি। নিরাপদ রয়েছি।” গত ফেব্রুয়ারিতে মেক্সিকোয়ও আটকা পড়েছিলেন হানি। সেই সময়ও নিজের আপডেট শেয়ার করেছিলেন তিনি। মেক্সিকোতে মাদক সম্রাট এল মেনচোর এর মৃত্যুতে সৃষ্ট অস্থিরতায় বিপ্লবী দম্পতি এবং মাদক পাচারকারীদের সংঘর্ষের কারণে পরিস্থিতি জ্বলন্ত হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন।

হানি ইনস্টাগ্রামে লিখেছেন, “আপনারা সকলেই আমার জন্য উদ্বিগ্ন, জানি। তার জন্যে ধন্যবাদ! আমি মেক্সিকোতে নিরাপদে রয়েছি। এবার উড়ানে বাড়ি ফিরব।” পাশাপাশি ‘হর হর মহাদেব’ ধ্বনি দিয়ে তিনি অনুরাগীদের আশ্বস্ত করেছেন। হানির মতোই দুবাইয়ে আটকা পড়া ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, প্যারিসে আটকা পড়েছেন সন্দীপ্তা সেন।

এছাড়া তালিকায় রয়েছেন বলি অভিনেত্রী নার্গিস ফাকরি, সোনাল চৌহান, ইশা গুপ্তা, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং ভারতের জাতীয় বাস্কেটবল দল। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও হানি সিংয়ের পোস্টে অনুরাগীরা খানিকটা শান্তি অনুভব করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত