আমার শহর বিনোদন ডেস্ক
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্স’ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন মেগাস্টার শাকিব খান। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ও আলোচনা দেখা গেছে। তবে ‘প্রিন্স’ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন এক চমক নিয়ে হাজির হলেন এই নায়ক।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সিনেমার নির্মাণ সংশ্লিষ্টরা কথা দিয়েছিলেন, শাকিবের জন্মদিনেই প্রকাশ করা হবে ছবিটির ফার্স্ট লুক।
আজ শনিবার শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিকমাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। ভক্তদের সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়ে এদিন সকালে নিজের নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেন মেগাস্টার নিজে।
পোস্টারে দেখা যায়, শাকিব খান ধরা দিয়েছেন একেবারে ভিন্ন আঙ্গিকে যা তার চিরাচরিত লুকের থেকে একদম আলাদা। তাকে দেখা যাচ্ছে একটি কালো পিচঢালা রাস্তার ওপর বসে থাকতে, যেখানে তার লুক পুরোপুরি একজন রকস্টারের মতো। কালো স্লিভলেস গেঞ্জি এবং কালো ডেনিম শর্টস পরেছেন। পায়ে রয়েছে লাল রঙের কনভার্স স্নিকার্স এবং সাদা মোজা।
এছাড়াও তার দুই হাত এবং পায়ে দেখা যাচ্ছে অনেকগুলো ট্যাটু। চুলে ড্র্যাডলক হেয়ার স্টাইল, সঙ্গে কালো নেকলেস পরায় তার রকস্টার লুক পুরোপুরি ফুটে উঠেছে। চোখে কালো সানগ্লাস দিয়ে তিনি পাশে ফিরে তাকিয়ে আছেন। শাকিব খান এই পোস্টারটি সামাজিক মাধ্যমে শেয়ার করে একটি আবেগপূর্ণ ক্যাপশন লিখেছেন। দর্শকদের উদ্দেশে লিখেছেন, আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার!
জানা গেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার নাম নিশ্চিত হওয়া গেছে। তবে শোনা যাচ্ছে, সিনেমাটিতে মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর।
‘রকস্টার’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যার ঝুলিতে রয়েছে বনলতা এক্সপ্রেস, উৎসব, কাইজার এবং মাইনকার চিপায়ের মতো আলোচিত কাজ। সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন, যারা এর আগে মনপুরা ও হাওয়ার মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছে।
গত কয়েক বছরে শাকিব খানের কাজের ধরণ ও পর্দা উপস্থিতিতে যে বড় পরিবর্তন এসেছে, তার ছাপ ‘প্রিন্স’ সিনেমাতেও দেখা গেছে। যদিও সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে, তবে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এমন পরিস্থিতিতে ‘রকস্টার’-এর এই নতুন লুক শাকিব ভক্তদের মনে আবারও নতুন আশার সঞ্চার করেছে।