• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

নতুন লুকে ঝড় তুললেন শাকিরা

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮: ৪১
logo

নতুন লুকে ঝড় তুললেন শাকিরা

আমার শহর বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৮: ৪১
Photo

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন তুমুল উন্মাদনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পাশাপাশি আলোচনার শীর্ষে রয়েছেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা। বিশ্বকাপ আমেজের এমন সময়ে নিজের কিছু নতুন গ্ল্যামারাস ছবি শেয়ার করে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন এই শিল্পী। বিশ্বকাপের থিম সং ও ফাইনালের পারফরম্যান্স নিয়ে বিশ্বজুড়ে এখন তুমুল উন্মাদনা; যার কেন্দ্রে রয়েছে শাকিরা।

আজ মঙ্গলবার তার অফিশিয়াল ফেসবুক পেজে কিছু ছবি পোস্ট করলেন। যেখানে তার খোলামেলা লুক ও পোশাক ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলোতে দেখা যায়, একটি বর্ণিল ও ব্যতিক্রমী ডিজাইনের করসেট স্টাইলের টপস এবং ম্যাচিং ফিটিং প্যান্ট পরেছেন শাকিরা। উজ্জ্বল সোনালী ব্যাকগ্রাউন্ডে ভিন্ন ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। সঙ্গে তার খোলা দীর্ঘ সোনালী চুল এবং আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। মূলত বিশ্বমঞ্চে বড় দুটি খবরের আবহেই শাকিরার এই নতুন অবতার সামনে এলো। ভক্তদের প্রসংসামূলক মন্তব্য এবং প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্ট বক্স। অনেকেই তার এই ফিটনেসের প্রশংসাও করেছেন। সম্প্রতি নাইজেরিয়ান গায়ক বুর্না বয়ের সঙ্গে শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ মুক্তি পেয়েছে।

এছাড়া আগামী জুনে শুরু হতে যাওয়া মেগা বিশ্বকাপের ফাইনালের হাফ টাইমে নিউ জার্সির মাঠে ম্যাডোনা এবং কোরিয়ান পপ গ্রুপ বিটিএস-এর সঙ্গে মঞ্চ কাঁপাবেন শাকিরা। এমন বড় ধামাকার আবহেই তার এই গø্যামারাস লুকের প্রকাশ ঘটল। ফুটবল বিশ্বকাপের মঞ্চে শাকিরা সবসময়ই একটি অতি পরিচিত ও জনপ্রিয় নাম। ২০১০ সালের ঐতিহাসিক ‘ওয়াকা ওয়াকা’ ছাড়াও ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করে দর্শকদের মাতিয়েছিলেন তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

২

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

৩

কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

৪

ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

৫

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

সম্পর্কিত

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

৩১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

১৩ অক্টোবর ২০২৬
কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

০৪ অক্টোবর ২০২৬
ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

০৩ অক্টোবর ২০২৬