বক্স অফিসে চলছে ধুরন্ধর ঝড়

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

বলিউডের নতুন ব্লকবাস্টার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা রণবীর সিংয়ের অভিনয়ে ভারতীয় বক্স অফিসে রেকর্ড গড়েছে। প্রথম চার দিনের হিসাব অনুযায়ী সিনেমাটি নেট আয় করেছে মোট ৩৮৩ কোটি রুপি।

ছবিটি গত শনিবার ঈদের ছুটির দিনে ৯৬ কোটি রুপি এবং গত রোববার একক দিনে ১০১ কোটি রুপি নেট আয় করে। এটি হলো প্রথম হিন্দি সিনেমা যা একদিনে ১০০ কোটি রুপি নেট ছাড়াতে সক্ষম হয়েছে। বলিউডে ছবিটি নতুন এক ইতিহাসে জায়গা করে নিলো।

এদিকে চার দিনের মোট আয় আগের সর্বোচ্চ রেকর্ড ‘জাওয়ান’ (হিন্দি) এর ২৪৭ কোটি রুপির তুলনায় প্রায় ১৫০ কোটি রুপি বেশি। সিনেমার দক্ষিণ ভারতে ডাব করা সংস্করণও দুই দিনে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে। সব সংস্করণ মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৯৮ কোটি রুপি।

জানা গেছে, গত রোববার সর্বোচ্চ বৃদ্ধি দেখা গেছে গুজরাটে। সেখানে আয় ছিল প্রায় ১২ কোটি রুপি। এটি আগের দিনের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি। মধ্য ভারতেও ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে গত রোববারের আয়।

অন্যান্য হিন্দি অঞ্চল যেমন রাজস্থান, পূর্ব পঞ্জাব, বিহার ও পশ্চিমবঙ্গেও আয় বৃদ্ধি পেয়েছে। মুম্বাইও সামান্য আয় বৃদ্ধি পেয়েছে সিনেমাটির। দিল্লি-উত্তর প্রদেশ এবং দক্ষিণ ভারতীয় সার্কিট স্থিতিশীল ছিল। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে ছবিটি ১০০০ কোটি রুপি আয় ঘরে তুলবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত