• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৯: ৫১
logo

Photo

দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান। অবশেষে রূপালি পর্দার নিস্তব্ধতা ভেঙে ফিরছেন তিনি। বি-টাউনের অলিগলি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম,সবখানেই এখন একটাই গুঞ্জন, বলিউড ডিভা আনুশকা শর্মা ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। তবে এবার কোনো চেনা ঘরানায় নয়, বরং ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে সম্পূর্ণ ভিন্ন এক লুকে পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এটি হতে যাচ্ছে আনুশকার ক্যারিয়ারের প্রথম তেলুগু সিনেমা।

শুধু তা-ই নয়, একটি বিগ-বাজেট সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ঘরানার এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের মেগাস্টার আল্লু অর্জুনকে। অ্যাটলির এই প্রজেক্ট মানেই যে তারকাসমাবেশ, তার প্রমাণ আবারও মিলল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমাটি কেবল আনুশকা আর আল্লু অর্জুনের রসায়নেই সীমাবদ্ধ থাকছে না। এতে থাকছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুর। তবে সবচেয়ে বড় ‘টুইস্ট’ হচ্ছে রাশমিকা মান্দানার চরিত্রটি। মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে এই প্রথম পর্দায় তাকে এক দুর্র্ধষ খলনায়িকার ভূমিকায় দেখা যেতে পারে।

অন্যদিকে, আল্লু অর্জুনকে দেখা যাবে একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা। উল্লেখ্য, ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবির ব্যর্থতার পর আনুশকা নিজেকে সিনেমা থেকে কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকে সময় দিতে গিয়ে পার করেছেন দীর্ঘ আটটি বছর। মাঝে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে কাজ করলেও সেটি এখনো আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে দক্ষিণী পরিচালকের এই মেগা প্রজেক্ট আনুশকার ক্যারিয়ারের জন্য একটি ‘গেম চেঞ্জার’ হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যানের ট্রেলার

২

প্রেমে পড়ার ইঙ্গিত? পরিণীতির পোস্ট ঘিরে জল্পনা

৩

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

৪

বক্স অফিসে চলছে ধুরন্ধর ঝড়

৫

ঈদে প্রেক্ষাগৃহে চলছে ‘রাক্ষস’-এর উন্মাদনা

সম্পর্কিত

নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যানের ট্রেলার

নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যানের ট্রেলার

৬ ঘণ্টা আগে