• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যানের ট্রেলার

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১৯: ৫৮
logo

Photo

সারা বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তুলেছে মার্ভেল ভক্তদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সনি ও মার্ভেল স্টুডিওস প্রযোজিত এই ছবির ট্রেলার মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ৭১৮ দশমিক ৬ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, যা সিনেমার ইতিহাসে সর্বাধিক দেখা ট্রেলারের নতুন রেকর্ড। প্রকাশের মাত্র আট ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ৩৭৩ মিলিয়ন ভিউ অর্জন করে ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমার ২৪ ঘণ্টার রেকর্ড ভেঙে দেয়।

শুধু তাই নয়, এটি জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো ৬-এর ট্রেলার ভিউয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে, যার ভিউ ছিল ৪৭৫ মিলিয়ন। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এর ট্রেলার ৩৫৫ দশমিক ৫ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড গড়েছিল। তবে এবার সেই রেকর্ডও ভেঙে দিয়েছে নতুন কিস্তি।

নতুন সিনেমার গল্প সাজানো হয়েছে নো ওয়ে হোম-এর ঘটনার চার বছর পরের প্রেক্ষাপটে। পিটার পার্কার এখন একজন প্রাপ্তবয়স্ক যুবক, যে শহরকে রক্ষা করার জন্য নিজের প্রিয়জনদের স্মৃতি থেকে নিজেকে মুছে ফেলেছে। একাকী নিউ ইয়র্ক শহরে অপরাধ দমনে ব্যস্ত পিটারের জীবনে এবার দেখা দেবে একদম নতুন শারীরিক পরিবর্তন এবং শক্তিশালী অতিমানবীয় শত্রু, যা তার অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে।

ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, স্যাডি সিঙ্ক এবং মার্ক রাফালো সহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। ছবিটি প্রযোজনা করেছেন কেভিন ফাইগি এবং অ্যামি প্যাসকেল। আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নতুন ইতিহাস গড়ল স্পাইডারম্যানের ট্রেলার

২

প্রেমে পড়ার ইঙ্গিত? পরিণীতির পোস্ট ঘিরে জল্পনা

৩

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন আনুশকা শর্মা

৪

বক্স অফিসে চলছে ধুরন্ধর ঝড়

৫

ঈদে প্রেক্ষাগৃহে চলছে ‘রাক্ষস’-এর উন্মাদনা

সম্পর্কিত

প্রেমে পড়ার ইঙ্গিত? পরিণীতির পোস্ট ঘিরে জল্পনা

প্রেমে পড়ার ইঙ্গিত? পরিণীতির পোস্ট ঘিরে জল্পনা

৬ ঘণ্টা আগে