• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিরচেনা শিল্পীরা হেরেছেন

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১৩: ১৭
logo

Photo

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে চিরচেনা শিল্পীদের বেশির ভাগই হেরেছেন। এবার সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। আজ শনিবার ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সভাপতি-সাধারণ সম্পাদক দুজন একই প্যানেলের হয়ে লড়েছিলেন।

গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তাঁর প্রতিদ্ব›দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তাঁর প্রতিদ্ব›দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। হেরেছেন দুই বর্ষীয়ান অভিনেত্রী নূতন ও রোজিনা। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুব্রত, হেরে গেছেন রিনা খান।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সনি রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

এবারের নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে ছিল মূল প্রতিদ্ব›িদ্বতা। একদিকে ছিলেন আরমান-মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

২

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

৩

পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

৪

বক্স অফিসে কেমন পারফর্ম করলো বিজয়ের শেষ সিনেমা?

৫

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন পুনম

সম্পর্কিত

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

০৯ আগস্ট ২০২৬
পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

০৭ আগস্ট ২০২৬

২৪ জুলাই ২০২৬