• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

কুমিল্লায় ঈদে ফিরছে বড় পর্দা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২১: ২৪
logo

কুমিল্লায় ঈদে ফিরছে বড় পর্দা

আমার শহর ডেস্ক

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ২১: ২৪
Photo

অবশেষে প্রায় প্রেক্ষাগৃহশূন্য কুমিল্লায় ফিরছে বড় পর্দার আলো। আগামী ঈদুল ফিতরেই আদর্শ সদর উপজেলার কুমিল্লা সেনানিবাস এলাকার গোমতি শপিং সেন্টারের আটতলায় চালু হতে যাচ্ছে কে-স্ক্রিন সিনেপ্লেক্স। দুই শতাধিক আসনের দুটি আধুনিক পর্দা নিয়ে যাত্রা শুরু করতে যাওয়া এই প্রেক্ষাগৃহ উদ্বোধন করতে চান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা দিয়ে—এমনটাই জানিয়েছেন হলটির উদ্যোক্তা ও প্রযোজকনেতা খোরশেদ আলম।

কে-স্ক্রিন সিনেপ্লেক্সে থাকছে ২০০ ও ২৫০ আসনের দুটি স্ক্রিন। উদ্যোক্তার ভাষ্য অনুযায়ী, আধুনিক ৮: ১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি প্রজেকশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যাতে দর্শক আন্তর্জাতিক মানের অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা পান। পাশাপাশি দর্শকের জন্য থাকছে ফুড কোর্ট সুবিধাও। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রেক্ষাগৃহকে কুমিল্লার সিনেমাপ্রেমীদের জন্য নতুন এক ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান খোরশেদ আলম।

খোরশেদ আলম বলেন, ‘সিনেমার সঙ্গে আমার দীর্ঘদিনের বসবাস। দুই দশকের বেশি সময় ধরে প্রযোজনার সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন হল পরিচালনার অভিজ্ঞতা থেকেও জানি, দর্শক এখন আর ভাঙাচোরা পরিবেশে ছবি দেখতে চান না। তাঁরা চান পরিচ্ছন্ন, আরামদায়ক ও প্রযুক্তিনির্ভর হল। সেই লক্ষ্য থেকেই কে-স্ক্রিনকে আধুনিক মানদণ্ডে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। কে-স্ক্রিন সিনেপ্লেক্স এই সিনেমা দিয়ে উদ্বোধন করতে চান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে শাকিব খানের সিনেমা বেছে নেওয়ার পরিকল্পনার বিষয়ে খোরশেদ বলেন, ঈদ মানেই বড় বাজেটের ছবি, বড় তারকার উপস্থিতি আর দর্শকের ভিড়। শাকিব খানের সিনেমা দিয়ে যাত্রা শুরু করতে পারলে সেটি কুমিল্লার দর্শকের জন্য বিশেষ আনন্দের হবে।

খোরশেদ আলম জানান, টিকিটের মূল্য দেশের অন্যান্য সিনেপ্লেক্সের সঙ্গে সামঞ্জস্য রেখেই নির্ধারণ করা হবে। একই সঙ্গে দেশীয় সিনেমাকে প্রদর্শনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়ার কথাও স্পষ্ট করেছেন তিনি। উল্লেখ্য, এই মুহূর্তে কুমিল্লায় কার্যকর কোনো প্রেক্ষাগৃহ নেই। এর ফলে বড় পর্দায় নতুন ছবি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন স্থানীয় দর্শক। ঈদে কে-স্ক্রিন সিনেপ্লেক্সের যাত্রা সেই শূন্যতা অনেকটাই পূরণ করবে, এমনটাই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

২

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

৩

কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

৪

ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

৫

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

সম্পর্কিত

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

৩১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

১৩ অক্টোবর ২০২৬
কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

০৪ অক্টোবর ২০২৬
ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

০৩ অক্টোবর ২০২৬