• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩৭
logo

Photo

মুক্তির আগেই বিশ্বমঞ্চে ইতিহাস গড়ল আল্লু অর্জুন ও নির্মাতা অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। গিনেস বিশ্বরেকর্ডে নাম উঠেছে ছবির পরিচালক ও অভিনেতার।

তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর মুম্বাইয়ে তাদের রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। সিনেমাটির জন্য একই সময়ে ৩৭ জন পারফর্মারের গতিবিধি ধারণ করা হয়। এই পারফর্মারদের বয়সের পরিসর ছিল চার বছর থেকে ৭০ বছর পর্যন্ত। একসঙ্গে ৩৭ জন পারফর্মারকে বাস্তব সময়ে মশন ক্যাপচার করার বিরল কীর্তিতে গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছে সিনেমাটি। রেকর্ড গড়ার এই কাজে ব্যবহার করা হয়েছে ৯২টি অপটিক্যাল মোশন ক্যাপচার ক্যামেরা। একই সঙ্গে বাস্তব সময়ে দৃশ্যায়ন, মুখের অভিব্যক্তি ধারণ ও তথ্য সমন্বয়ের জন্য বিভিন্ন আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। এই বিশেষ অর্জনের স্বীকৃতি হিসেবে আল্লু অর্জুন ও অ্যাটলির হাতে গিনেস বিশ্বরেকর্ডের সনদ তুলে দেওয়া হয়।

সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ছবি প্রকাশ করে বিষয়টি জানায়। মজার বিষয় হলো, অ্যাটলির জন্মদিনেই আসে এই বিশ্বরেকর্ডের ঘোষণা। বিশেষ দিনটিতে পরিচালককে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি সাদা-কালো ছবিও পোস্ট করেন আল্লু অর্জুন। ছবিতে দুজনকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। এর আগে আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশ করা হয়েছিল ‘রাকা’র প্রথম ঝলক। সেখানে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখা যায় অভিনেতাকে। টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখের একাংশে নেকড়ের থাবার মতো নকশা মিলিয়ে তার লুকে ছিল আদিম ও যোদ্ধাসুলভ আবহ। আল্লু অর্জুন ও অ্যাটলির প্রথম যৌথ সিনেমা ‘রাকা’। মুক্তির আগেই এমন বিশ্বরেকর্ড গড়ায় স্বাভাবিকভাবেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরও বেড়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

২

ইতালিতে হেনস্তার শিকার জুলাই যোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধন

৩

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

৪

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

৫

পানির বোতল ছুড়ে মারা নিয়ে যা বললেন হাসান

সম্পর্কিত

১৫ দিন আগে
এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

০৯ আগস্ট ২০২৬

০৭ আগস্ট ২০২৬