আর্টসেলের বিরুদ্ধে মামলা, যা জানা গেল

Thumbnail image

গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের। কিন্তু আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কনসার্ট বাতিলের কথা জানায় ব্যান্ড। বিষয়টি নিয়ে সেসময় ক্ষোভ প্রকাশ করলেও এবার আর্টসেলের গায়ক লিংকন ডি কস্তা ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করেছেন ওই অনুষ্ঠানের প্রধান আয়োজক এবং রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে অনুষ্ঠানে অংশ না নেওয়ার অভিযোগ এনে মামলাটি করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ৩৬ জুলাই উদযাপনের অনুষ্ঠান ছিল গত ৫ আগস্ট। এ অনুষ্ঠানে অংশ নিতে গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে প্রোগ্রাম শুরুর ৫ ঘণ্টা আগে তারা (আর্টসেল) ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদী সালাহউদ্দীনের ‘১৬ লাখ টাকা ক্ষতি হয়’। ২৫ আগস্ট তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো সদুত্তর দেয়নি। অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ করেন সালাহউদ্দীন। রাকসুর জিএস আরও বলেন, ২৫ আগস্ট তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তারা কোনো সদুত্তর দেয়নি। অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তারা প্রতারণা করেছে। বিষয়টি নিয়ে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন বলেন, সামাজিক মাধ্যম থেকে মামলার বিষয়টি জানতে পারলাম। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছি না। যেহেতু আইনি ব্যাপার যা কিছু বলার ও করার সব আমাদের আইনজীবী করবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত