একুশে পদক পাচ্ছে ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেজ

Thumbnail image

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ডদল ওয়ারফেজকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর একুশে পদক দেওয়া হয়।

৮০,৯০ ও ২০০০ সময়কার তরুণেরা আইয়ুব বাচ্চুকে সংগীতে পুরস্কার দেওয়ায় অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা আইয়ুব বাচ্চুর গান নিয়ে গবেষণারও তাগিদ দিয়েছেন।

একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে চিত্র নায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ ছাড়া ব্যান্ড ওয়ারফেজকে সংগীত দল হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘একটি কনসার্টে পারফর্মের প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় এ খবর এল। খবরটি শুনে আমরা সবাই আপ্লুত। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সম্ভবত দেশের প্রথম ব্যান্ড হিসেবে রাষ্ট্রের এ সর্বোচ্চ সম্মাননা পাচ্ছে “ওয়ারফেজ”।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত