• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৩
logo

Photo

নিজের স্বপ্নের স্টুডিওতে তাণ্ডব ও ব্যাপক ভাঙচুরের শিকার হয়েও দমে যাননি দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। ক্ষতিগ্রস্ত ও লন্ডভন্ড স্টুডিওর ধ্বংসস্তূপের মাঝখান থেকেই তিনি তৈরি করেছেন একটি ভিডিও বার্তা, যেখানে হাসিমুখে ফুটিয়ে তুলেছেন দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র। একই সঙ্গে পুরো ঘটনার প্রেক্ষাপটে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ভিডিওতে ভাঙাচোরা আসবাব ও ছন্নছাড়া সেটের ভেতর হেঁটে হেঁটে দৃশ্য দেখানোর সময় সালমানকে বলতে শোনা যায়, ‘ভিডিওটা খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ওনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’

নিজের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নের সৃষ্টি এক মুহূর্তে ধ্বংস হয়ে গেলেও নিজেকে শক্ত রেখে দেশের বর্তমান অস্থিতিশীলতাকে এভাবে ‘হাসিমুখে’ই তুলে ধরেন তিনি। হামলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘যারা অ্যাটাক করছে, ওরা হয়তো জানত না যে এটা আমার জায়গা। বাট আমি পড়ছি অ্যাজ আ নরমাল সিটিজেন হিসেবে।’

ভিডিওতে তরুণ উদ্যোক্তা ও ক্রিয়েটরদের উদ্দেশে বাস্তবতার চিত্র তুলে ধরে সালমান বার্তা দেন, কোনো ধরনের রাজনৈতিক কোণঠাসা কিংবা তোষামোদ ছাড়া স্বাধীনভাবে কাজ করতে গেলে বাংলাদেশে কী ধরনের মাশুল গুণতে হয়, এটি তারই একটি বড় প্রমাণ। তবে সমস্ত মালপত্রের ক্ষতি হলেও নিজের ভেতরের মেধা ও আত্মবিশ্বাস কেউ কেড়ে নিতে পারবে না উল্লেখ করে সালমান জানান, তিনি এখান থেকেই নতুন উদ্যমে আবার শুরু করবেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দিস ইজ নরমাল ইন বাংলাদেশ : সালমান মুক্তাদির

২

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

৩

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

৪

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

৫

ইতালিতে হেনস্তার শিকার জুলাই যোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধন

সম্পর্কিত

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

১ দিন আগে
ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

১ দিন আগে
গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

৫ দিন আগে

২০ দিন আগে