কুমিল্লা অধুনা থিয়েটারের বর্ষপূর্তি উৎসব ২৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

শিল্পচর্চাকে আরাধ্য করে কজন স্বপ্ন তাড়িত তরুণ যে সংগঠনটি নির্মাণ করেছিল একদিন-আজ তা ৩৫-এ পা রাখল। নাটক, প্রশিক্ষণ, সেমিনারের মতো অনেক মেধাবী প্রয়োজনার মধ্য দিয়ে কুমিল্লা অধুনা থিয়েটার নিজকে যেমন সমৃদ্ধি করেছে তেমনি ছড়িয়েছে সৃষ্টির আলোকে। অতিক্রম সময়কে স্মরণীয় করে তুলতে আসছে ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলবেলা কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লায় নাচ, গান, আবৃত্তি, পিঠাপুলি আপ্যায়ন, আপনজন সম্মাননা আর কথা দিয়ে সাজানো এক মনোজ্ঞ বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কুমিল্লা অধুনা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ।

স্বাগত কথন- অধুনা থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পর্ষদের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মৈশান এবং সংগঠন কথা- অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শহীদুল হক স্বপন এবং শুভেচ্ছা বক্তব্য রাখবেন অধুনা থিয়েটারের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত