• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

আমার শহর বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২১: ০১
logo

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

আমার শহর বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২১: ০১
Photo

তুমুল জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে শাহেনশাহ অমিতাভ বচ্চনের চেহারা। তবে এবার সেই চেনা আমেজে যোগ হচ্ছে ভিন্ন মাত্রা।

সঞ্চালকের ভূমিকায় দর্শক এবার নতুন রূপে আবিষ্কার করবেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতকে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দিতে অমিতাভ বচ্চনের উপস্থাপনায় নতুন মৌসুমের প্রচার-ঝলক ইতোমধ্যে সামনে এলেও মাধুরীর বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়। তবে বিষয়টির নেপথ্য গল্প ভিন্ন। মূলত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মরাঠি সংস্করণে সঞ্চালিকার আসনে বসতে যাচ্ছেন মাধুরী।

এর আগে মরাঠি কেবিসি-তে সঞ্চালক হিসেবে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর কিংবা নাগরাজ মঞ্জুলের মতো খ্যাতনামা তারকাদের। তবে এই প্রথম কোনো নারী সঞ্চালককে কেন্দ্র করে সাজানো হচ্ছে মরাঠি সংস্করণটি। সেই দিক থেকে মাধুরীর হাত ধরে তৈরি হচ্ছে নতুন ইতিহাস। নিজের এই নতুন অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মাধুরী নিজেই।

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনে তৈরি এই প্ল্যাটফর্মের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। নতুন উদ্যম নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী। চলচ্চিত্র ক্যারিয়ারের পাশাপাশি একাধিক রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে মাধুরীকে দেখা গেলেও, পূর্ণাঙ্গ কুইজ শোয়ের সঞ্চালক হিসেবে এবারই প্রথম তার আত্মপ্রকাশ। প্রিয় তারকাকে এমন নতুন অবতারে দেখার অপেক্ষায় দিন গুনছেন তার কোটি অনুরাগী। সামাজিক মাধ্যমে ভেসে আসছে শুভকামনার জোয়ার।

উল্লেখ্য, মরাঠি কেবিসি-র ইতিহাসে মাধুরী প্রথম নারী সঞ্চালক হলেও পুরো কেবিসি-র আঞ্চলিক সংস্করণের ক্ষেত্রে তিনি প্রথম নন। এর আগে তামিল ভাষার ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে সফলভাবে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

২

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

৩

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

৪

ইতালিতে হেনস্তার শিকার জুলাই যোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধন

৫

এবার নতুন রূপে দেখা যাবে মাধুরীকে

সম্পর্কিত

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

নায়কের স্ত্রী পছন্দ করতেন না, সিনেমা থেকে বাদ পড়েন তাপসী

১০ ঘণ্টা আগে
ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

১০ ঘণ্টা আগে
গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

গিনেস বুকে নাম লেখালেন আল্লু অর্জুন-অ্যাটলি

৪ দিন আগে

১৯ দিন আগে