• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিনোদন

হঠাৎ স্ট্রোকে আক্রান্ত তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১৬: ০২
logo

Photo

হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারান জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। রাজধানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় দিতে হয় ২৭টি সেলাই। চিকিৎসকেরা পরে নিশ্চিত করেন, তিনি স্ট্রোক করেছেন। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এই শিল্পী। ঘটনাটি ঘটে গত ২৮ ডিসেম্বর সকালে। ওই দিন সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান তৌসিফ। পড়ে যাওয়ার পর কিছু সময় তিনি অচেতন ছিলেন বলে জানিয়েছেন নিজেই। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তৌসিফ বলেন, “হঠাৎ মাথা ঘুরে পড়ে যাই। এরপর কিছুই মনে নেই। মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়, পরে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। এক দিন লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। চিকিৎসা ব্যয় অনেক বেশি হওয়ায় কিছুটা ভালো বোধ করতেই বাসায় ফিরেছি।” দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছেন তৌসিফ। আগের মতো নিয়মিত কাজ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। শিল্পীর ভাষায়, “আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে কিছুটা ভালো আছি। তবে সামনে আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।” এর আগেও একাধিকবার গুরুতর অসুস্থতার মুখে পড়েছেন এই সংগীতশিল্পী। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার হার্ট অ্যাটাক হয় তার। এরপর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করলে চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন বিশ্রামে ছিলেন তিনি। সেই অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার স্ট্রোকে আক্রান্ত হলেন তৌসিফ। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তৌসিফ আহমেদ। গায়ক হিসেবে পরিচিত হলেও গান লেখা, সুর করা ও সংগীতায়োজনেও তিনি সমানভাবে সক্রিয়। ২০০৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

২

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

৩

কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

৪

ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

৫

এবার বাংলাদেশে আসছেন অভিনেতা ওহাজ আলী

সম্পর্কিত

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

দক্ষিণী দাপটকে ‘বুড়ো আঙুল’ দেখাল শাহরুখের ‘কিং’

৩১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের প্রতিবাদ

১৩ অক্টোবর ২০২৬
কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

কানাডায় একসঙ্গে তিনটি পুরস্কার পেলো ‘রইদ’

০৪ অক্টোবর ২০২৬
ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

ভিন্নরূপে দেখা গেলো ‘ইস্ট অব ইডেন’-এর ক্যাথিকে

০৩ অক্টোবর ২০২৬