প্রকাশ পেলো স্পাইডার-ম্যানের নতুন ট্রেলার

আমার শহর বিনোদন ডেস্ক
Thumbnail image

মুক্তি পেলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির নতুন ট্রেলার। ট্রেলারে দেখা গেছে, পিটার পার্কারের জীবনে যেন বিপদের শেষ নেই। একের পর এক শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে পিটার। তবে সবচেয়ে বড় চমক হিসেবে এসেছে ব্রুস ব্যানার তথা হাল্কের সঙ্গে তার সংঘর্ষ।

ট্রেলারে দেখা যায়, হাল্ক যেন স্বেচ্ছায় স্পাইডার-ম্যানের বিরুদ্ধে লড়াই করতে চান না। বরং এক রহস্যময় ব্যক্তি পিটারের সঙ্গে কথা বলার সময় হাত উঁচু করলে ব্রুস ব্যানার হঠাৎ হাল্কে রূপান্তরিত হন।

বিশালাকৃতির হাল্ককে সামনে দেখে বিস্মিত পিটার বলে ওঠেন, “আমি জানতামই না তুমি এত বড় হতে পারো।” ট্রেলারে ছবির প্রধান খলনায়কেরও আভাস দেওয়া হয়েছে। রহস্যময় এই চরিত্র অন্য মানুষের শরীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এতেই শেষ নয়। ট্রেলারের অন্যান্য দৃশ্যে পিটারকে ‘দ্য হ্যান্ড’ নামের সংগঠন, স্করপিয়ন এবং একদল সশস্ত্র রক্ষীর বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়।

ছবিটি পরিচালনা করেছেন ‘শাং-চি’-খ্যাত পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এতে আরও অভিনয় করেছেন জ্যাকব ব্যাটালন, ট্রামেল টিলম্যান এবং ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা স্যাডি সিঙ্ক।

সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত