‘চিরদিনই তুমি যে আমার’ ছবির নায়ক রাহুল পানিতে ডুবে মারা গেছেন

Thumbnail image

‘চিরদিনই তুমি যে আমার’ ছবির নায়ক রাহুল পানিতে ডুবে মারা গেছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নায়ক ছিলেন। এই অভিনেতার পুরো নাম রাহুল অরুণোদয় (৪৩)।

জানা গেছে, দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে নেমে তলিয়ে যান রাহুল।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। তিনি প্রায় ৪৫০টি নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় সমানভাবে দেখা গেছে তাঁকে।

রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’ ইত্যাদি।

রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তাঁরা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি ‘সহজকথা’ নামে পডকাস্ট শুরু করেন রাহুল, যা বেশ আলোচিত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত