• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> স্বাস্থ্য

যেসব পুষ্টি উপাদানের অভাবে ঘুমের ব্যাঘাত ঘটে

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৮: ১৪
logo

Photo

সুস্থতার জন্য দৈনন্দিন ৮ ঘণ্টার ঘুম ভীষণ জরুরি। ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যায় ভোগেন অনেকেই। প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাবে প্রকট আকার ধারণ করতে পারে অনিদ্রার সমস্যা। বিভিন্ন খাবার থেকে এসব পুষ্টি উপাদান কিন্তু পেতে পারেন সহজেই। জেনে নিন কোন কোন উপাদানের ঘাটতির কারণে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

২০১৪ সালে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী; ভিটামিন সি কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই সাহায্য করে না, নিরবচ্ছিন্ন ঘুমের কারণও এটি। কমলা, লেবু, ব্রকোলি, সবুজ শাকসবজি থেকে পেতে পারেন পর্যাপ্ত ভিটামিন সি।

আয়রনের অভাবে শরীরের অক্সিজেন সরবরাহ বাধাপ্রাপ্ত হয়, ফলে সমস্যা দেখা দেয় ঘুমের। পালং শাক, লাল শাক, বাদাম, গরুর কলিজা, মাংসে মিলবে আয়রন।

ঘুম আসার জন্য শরীরের যে হরমোন কাজ করে, সেটির সরবরাহ বাড়ায় ম্যাগনেসিয়াম। ফলে ম্যাগনেসিয়ামের ঘাটতি ঘুম না আসার অন্যতম কারণ। সবুজ শাকসবজি, মিষ্টি কুমড়া, তিল ম্যাগনেসিয়ামের অন্যতম উৎস।

শরীরের নার্ভ ও কোষ সুস্থ রাখে ভিটামিন বি১২। এটি দেহে এনার্জির জোগান দেয়। ফলে কর্মক্ষমতা ও ঘুমের সামঞ্জস্য থাকে।

ট্রাইপটোফেন এক ধরনের অ্যামিনো অ্যাসিড যার অভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। ডিম, মুরগি ও মিষ্টি আলু থেকে পাবেন এই উপাদান।

শরীরে ভিটামিন ডি কম থাকলে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। সূর্যালোক থেকে পাওয়া যায় ভিটামিন ডি। এ ছাড়া বিভিন্ন খাবারেও মিলবে এই ভিটামিন।

দ্য জার্নাল অব স্লিপ রিসার্চ এ প্রকাশিত গবেষণা অনুযায়ী, ক্যালসিয়ামের অভাব ঘুম না আসার জন্য দায়ী। দুধজাতীয় খাবার ক্যালসিয়ামের অন্যতম উৎস।

ওমেগা থ্রি এক ধরনের স্বাস্থ্যকর ফ্যাট যা মস্তিষ্ক ও হৃদযন্ত্র ভালো রাখে। ফলে ঘুম ভালো হয়। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পাওয়া যায় উপাদানটি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

২

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

৩

ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

৫

হাম প্রাদুর্ভাব নিয়ে কিছু কথা

সম্পর্কিত

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

০১ আগস্ট ২০২৬
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

০৩ জুন ২০২৬

২০ মে ২০২৬