• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> স্বাস্থ্য

ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৮: ৩১
logo

Photo

দেশের পাঁচটি বিভাগে একটি করে ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণ করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আগামী ছয় মাসের মধ্যে এসব শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, পাঁচটি বিভাগে আমরা ৫টি ২০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণ করছি- খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায়। এই ৫টি হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতির টেন্ডার ইতোমধ্যে করা হয়েছে। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা সদর এলাকায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী ছয় মাসের মধ্যে আমরা উদ্বোধন করতে যাচ্ছি।

আজ বুধবার সচিবালয়ে নিজ কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।

সাখাওয়াত হোসেন বলেন, এসব হাসপাতালের প্রতিটিতে এক হাজার ৪৭৫ জন করে জনবল লাগবে। প্রতিটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রী গতকাল জনপ্রশাসনমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। আগামীকাল সেটি নিয়ে বৈঠক হবে। জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নেবো এবং ইনশাআল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল উদ্বোধন করবো।

তিনি বলেন, প্রতিটি শিশু হাসপাতালে আইসিইউ থাকবে। সেন্ট্রালি এয়ার কন্ডিশন্ড ব্যবস্থা থাকবে। একটি করে আইসিইউ থাকবে এবং ভবিষ্যতে বেড বাড়ানোর জন্য পরিসরও রাখা হবে। আইসিইউর জন্য একটি বড় প্রাঙ্গণ রাখা হবে। আমরা আগামী চার মাসের মধ্যে যদি কোনো কারণে না পারি- কারণ যন্ত্রপাতি বাইরে থেকে আনতে হচ্ছে, এলসি হবে- তাহলে আগামী ছয় মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ইনশাআল্লাহ ৫টি হাসপাতাল উদ্বোধন করবো।

তিনি বলেন, বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি। আমরা সেই দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা খাত তথা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা অমানবিক পরিবেশে জীবন যাপন করে জানিয়ে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি। আমরা সেই দুর্নীতির বৃত্ত থেকে বেরিয়ে একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা খাত তথা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সেবক ও ডাক্তারদের আবাসন ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় এক হাজার ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণ করতে যাচ্ছি। একটি বা দুটি ভবন যেটি প্রয়োজন হবে- তা নির্মাণ করা হবে। এজন্য গণপূর্ত মন্ত্রণালয় ইতোমধ্যে প্রকল্প তৈরি করেছে। কয়েক দিনের মধ্যে টেন্ডার হবে এবং কার্যক্রম শুরু হবে।

আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী সেখানে যাবেন এবং সেখানে গিয়ে এটি ঘোষণা করবেন।এছাড়া ঢাকা মিডফোর্ড হাসপাতালের ২-৩টি ভবন ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, এসব ভবন যেকোনঅ সময় ভেঙে যেতে পারে। বিগত সরকারের লোকজন বিভিন্ন সময়ে এগুলো সাবলেট দিয়েছে। সেই সাবলেটিং আমরা উচ্ছেদ করে ভবনগুলোকে কন্ডেমড ঘোষণা দিয়ে সেখানে নতুন হাসপাতাল ভবন নির্মাণ করতে যাচ্ছি। মিডফোর্ড হাসপাতালের জন্য নতুন অবকাঠামো নির্মাণ করা হবে।

তিনি বলেন, চীন-বাংলাদেশ যৌথ উদ্যোগে, মূলত চীনের অর্থায়নে, আমরা ৫টি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছি। প্রতিটি হাসপাতাল হবে ১ হাজার শয্যার। বাংলাদেশের ৫টি বৃহৎ শহরে বা শহরসংলগ্ন কোনো উন্মুক্ত স্থানে আধুনিক নকশায়, অত্যন্ত দৃষ্টিনন্দন ও শৈল্পিক নির্মাণশৈলীতে এই ৫টি হাসপাতাল নির্মাণ করা হবে। এগুলো হবে শুধু মহিলাদের জন্য বিশেষায়িত হাসপাতাল। আমাদের মায়েদের জন্য এই ৫টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজও এই অর্থবছরের মধ্যেই শুরু করবো ইনশাআল্লাহ। আগামী ১৫ আগস্ট তিন মাসে নতুন ভবন উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি, জনবলসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে দিয়ে ১৫ আগস্ট এটি উদ্বোধনের কথা চলছে বলেও জানান তিনি।

এদিকে, ঢাকার আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের অবহেলায় ছয় শিশুর মৃত্যুতে বিচারিক আদালতে ছাড় পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

তিনি বলেন, বিচারিক আদালতের বিচারক আবেগতাড়িত হয়ে রায় দেবেন না আমি জানি। ছয়টি শিশু অবহেলায় মারা গেছে। আমার মনে হয় না তারা ছাড় পাবে।

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পোস্টমর্টেম ছাড়া মামলায় ছাড় পাওয়ার সুযোগ প্রশ্নে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল আইন অনুযায়ী রিপোর্টের ওপর ভিত্তি করে আদ্-দ্বীন হাসপাতালে বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। শিশুদের ময়নাতদন্ত না হওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ একটি সুবিধা নিতে পারে আইনে।

তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতালে ঘটনাটি মর্মান্তিক একটি ইস্যু এবং সবাই জানে। জজরা আবেগতাড়িত বিচার করবেন না। এটাও বাস্তবতা পুরোপুরি অবহেলার কারণে ছয়টা শিশু মারা গেছে।

সাখাওয়াত হোসেন বলেন, রাজউকের রিপোর্ট অনুযায়ী, অনঅনুমোদিত কাঠামো। একটি মামলা হয়েছে, আমার মনে হয় না; আদ্-দ্বীন হাসপাতাল কোনো সুবিধা নিতে পারবে বা ছাড় পাবে।

এ সময় তিনি জানান, তদন্ত প্রতিবেদন আজ বুধবার সন্ধ্যায় জমা হবে। প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা সরকার নেবে বলেও জানান তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

২

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

৩

ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

৪

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

৫

হাম প্রাদুর্ভাব নিয়ে কিছু কথা

সম্পর্কিত

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

০১ আগস্ট ২০২৬
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের খাবার মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

২০ মে ২০২৬
হাম প্রাদুর্ভাব নিয়ে কিছু কথা

হাম প্রাদুর্ভাব নিয়ে কিছু কথা

০১ এপ্রিল ২০২৬