হাম উপসর্গ নিয়ে লাকসামে পাঁচজন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার লাকসামে হাম রোগের উপসর্গ থাকা পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত দুইদিনে তিনজন এবং গতকাল মঙ্গলবার দুইজনের নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবি এবং আইইডিসিআরে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম উপজেলার চিকিৎসক নাজিয়া বিনতে আলম।

তিনি বলেন, হামে আক্রান্ত হলে নিউমোনিয়াসহ নানান জটিলতা দেখা দিতে পারে। এই রোগে আক্রান্ত শিশুদের নাক দিয়ে পানি পড়ে। এসময় শ্বাসকষ্ট ও কাশি হতে পারে। গায়ে রেশ দেখা দেয়। কেউ এমন সমস্যায় পড়লে হাসপাতালে অথবা কোনো তথ্য জানার থাকলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। আমরা এটা নিয়ে উদ্বিগ্ন।

মস্তিষ্কে প্রদাহ হয় এই রোগে। তিনি বলেন, ৯ মাস থেকে ১৪ মাস বয়সী যেসকল শিশুকে টিকা দেওয়া হয়নি, তাদেরকে দ্রুত সময়ে টিকা দেওয়ার অনুরোধ করছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত