• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> জীবনযাপন

প্রেমে পড়তে ভয় হয় যে কারণে

আমার শহর লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮: ২৬
logo

প্রেমে পড়তে ভয় হয় যে কারণে

আমার শহর লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮: ২৬
Photo

ভালোবাসা যদি মধুর হয় তাহলে কিছু মানুষ প্রেমে পড়তে ভয় পায় কেনো? ভালোবাসার প্রতি একেক জনের একেক দৃষ্টিভঙ্গি হয়ত এর প্রধান কারণ।

এমন অনেক মানুষ আছেন যারা প্রেমকে ভয় পান। তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকা বা প্রেম করা বিষয়টা ভালোলাগার চেয়ে ভীতি হিসেবে কাজ করে।

সম্পর্কবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন অনুভ‚তি হওয়ার কিছু কারণ সম্পর্কে জানা যায়।

ছেড়ে যাওয়ার ভয়: সম্পর্কবিষয়ক-বিশেষজ্ঞদের মতে, যারা সম্পর্কে জড়াতে ভয় পান তারা ভালোবাসাকে নয় মূলত সঙ্গী ছেড়ে চলে যাওয়ার ভয়ে ভীত থাকেন। এমনকি তারা নিজের প্রেম নিয়ে দ্বন্দে ভোগেন। ভালোবাসা পাওয়া বা দেওয়ার সীমানা একেক জনের একেক রকম- এরকম একটি গন্ডি হচ্ছে ‘ছেড়ে চলে যাওয়ার ভয়’।

আবার অনেকে একা হয়ে যাওয়ার ভয় পায় এবং অবচেতনভাবেই অদরকারী সম্পর্কের নেতিবাচক প্রভাব ভেবে শঙ্কিত থাকেন। তাই তারা মনে করেন, কোনো সম্পর্কে না জড়ানোই তাদের জন্য নিরাপদ।

বিশ্বাসের প্রশ্ন: যাকে বিশ্বাস করেন তাকে হয়ত সবসময় ভালোবাসতে পারেন কিন্তু যাকে ভালোবাসেন তাকে সবসময় বিশ্বাস নাও করতে পারেন। ভালোবাসা, বিশ্বাস এক রাতের মধ্যে জন্মায় না এটা অর্জন করে নিতে হয়। আর আপনি যখন কোনো ভালোবাসার সম্পর্কে আছেন তখন আপনার ভালো থাকা বা খারাপ থাকা অন্য একজনের হাতে থাকে। এজন্য প্রয়োজন বিশ্বাসের। যারা প্রেমে পড়তে ভয় পায় তারা আসলে ভালোবাসার বিশ্বাস নিয়ে দ্ব›েদ্ব থাকেন।

প্রত্যাক্ষিত হওয়া ও লজ্জা: প্রেমে একবার প্রত্যাক্ষিত হলে তার প্রভাব সারা জীবন থেকে যায়। অনেকে প্রেমে একবার প্রত্যাক্ষিত হলে পরের বার প্রেমে পড়তে ভয় পায়। কিছু ক্ষত সারতে সময় লাগে, আর তা যদি প্রেম ভালোবাসা সম্পর্কিত হয় তাহলে তো কথাই নেই। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে যারা তারা সাধারণত স্বেচ্ছায় প্রেম থেকে দূরে থাকে। এর মূল কারণ হল তারা ভবিষ্যতে এই কষ্ট আর পেতে চান না।

খারাপ উদাহরণ: বিশেষজ্ঞদের মতে, ভগ্ন-পরিবারের সন্তানেরা প্রেমে পড়তে বা সম্পর্কে থাকতে নানা রকমের সমস্যার মুখোমুখি হয়। কারণ তারা ছোট থেকেই বড়দের ঝগড়া ও একে অপরকে অপব্যবহার করতে দেখেছে। এটা তাদের ভালোবাসার প্রতি আস্থা হারাতে এবং ভালোবাসা থেকে দূরে থাকতে আত্মসংরক্ষণমূলক প্রতিরক্ষা হিসেবে কাজ করছে। তারা মনে করে যে, এভাবে থাকলে তাদের জীবন পরিবারের অন্যান্যের মতো হবে না।

ভালোবাসা সম্পর্কে ভুল ধারণা: খুবই দুঃখজনক যে, অনেকে ভালোবাসাকে রূপকথার গল্পের মতো মনে করেন, ফলে তারা বাস্তবের ভালোবাসার সম্পর্ক বুঝতে পারে না রূপকথার মতো মনে হওয়ায় সত্যিকারের ভালোবাসায় আসা কষ্ট বা খারাপ লাগা মেনে নিতে পারে না, তাদের কাছে ভালোবাসা মানেই ইন্দ্রোজালের মোহময় আবেশ অথবা সুখের দরজা। আর যখন সত্যিকারের ভালোবাসা সামনে এসে দাঁড়ায় তখন তারা ভয়ে পিছ পা হয়। কারণ তারা যেমনটা ভেবেছিল এটা তেমনটা নয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সাময়িক ব্লক করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফের চালু করছে মেটা

২

বড় ধরনের পরিবর্তন আসছে ফেসবুকে

৩

এবার ‘সুপার অ্যাপ’ হতে যাচ্ছে চ্যাটজিপিটি!

৪

ফ্রিজে মাছ ও মাংস কতদিন পর্যন্ত ভালো থাকে?

৫

মনের কষ্ট প্রভাব ফেলতে পারে শরীরের উপরও

সম্পর্কিত

সাময়িক ব্লক করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফের চালু করছে মেটা

সাময়িক ব্লক করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফের চালু করছে মেটা

০৭ আগস্ট ২০২৬
বড় ধরনের পরিবর্তন আসছে ফেসবুকে

বড় ধরনের পরিবর্তন আসছে ফেসবুকে

১৯ জুন ২০২৬
এবার ‘সুপার অ্যাপ’ হতে যাচ্ছে চ্যাটজিপিটি!

এবার ‘সুপার অ্যাপ’ হতে যাচ্ছে চ্যাটজিপিটি!

১২ জুন ২০২৬

২৮ মে ২০২৬