• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> জীবনযাপন

সকালের নাশতায় যা এড়িয়ে চলতে হবে

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২: ৫২
logo

সকালের নাশতায় যা এড়িয়ে চলতে হবে

আমার শহর ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২: ৫২
Photo

দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের নাশতা। কিন্তু অনেক সময় ভুল অভ্যাসের কারণে এই নাশতাই শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, সকালের খাবার খাওয়ার ধরন ও সময় হজম, বিপাকক্রিয়া এবং অন্ত্রের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে।

পুষ্টিবিদরা বলছেন, সকালের খাবার বাদ দেওয়া, অতিরিক্ত পরিশোধিত শর্করা খাওয়া এবং ফাইবার ও পানি উপেক্ষা করা—এই তিনটি সাধারণ ভুল সারা দিন অলসতা, ফোলা ভাব এবং পেট ভারী হওয়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে।

নাশতা এড়িয়ে যাওয়া বা দেরিতে খাওয়া : পুষ্টিবিদ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ড. আর্চনা বাত্রা বলেন, সকালে খালি পেটে দীর্ঘ সময় থাকা পাকস্থলিতে অ্যাসিড জমাতে পারে, যা এসিডিটি ও অস্বস্তি তৈরি করে। আবার দেরিতে নাশতা খেলে হজমের এনজাইমের কার্যকারিতা কমে যায়, ফলে ফোলা ভাব ও ধীর বিপাক দেখা দেয়। তিনি পরামর্শ দেন, ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাশতা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে।

পরিশোধিত শর্করা বা চিনি দিয়ে দিন শুরু করা : সাদা রুটি, বিস্কুট, প্যাকেটজাত সিরিয়াল বা মিষ্টি জাতীয় খাবারে থাকা পরিশোধিত শর্করা রক্তে শর্করার মাত্রায় হঠাৎ ওঠানামা ঘটায়। এতে ক্ষুধা বেড়ে যায় এবং শক্তি দ্রুত কমে যায়। পুষ্টিবিদরা পরামর্শ দেন, সকালের খাবারে গোটা শস্য, প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি রাখতে—যেমন বাদামসহ ওটস, ডিমের সঙ্গে মাল্টিগ্রেন টোস্ট বা সবজি পোহা।

ফাইবার ও পানি খেতে ভুলে যাওয়া : ফাইবার হজমে সহায়তা করে এবং অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে পুষ্টি দেয়। পুষ্টিবিদ বিদি চাওলার মতে, ফাইবারকে বলা যায় অন্ত্রের জন্য প্রাকৃতিক ঝাড়ু, যা খাবারকে চলমান রাখে এবং হজম প্রক্রিয়া সচল রাখে। তাই ফল, সবজি ও গোটা শস্য নিয়মিত অন্তর্ভুক্ত করা জরুরি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ছুটিতে প্রেম করার আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের

২

হোয়াটসঅ্যাপে টাকা দিয়ে বাড়তি যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা

৩

এবার ৫০টির বেশি ভাষার ক্রোমে সমর্থন করবে জেমিনি

৪

ওমরাহ সম্পর্কে জানার চেষ্টা করি

৫

এখন কমলা খাওয়ার সময়

সম্পর্কিত

ছুটিতে প্রেম করার আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের

ছুটিতে প্রেম করার আহ্বান চীনা বিশ্ববিদ্যালয়ের

২ দিন আগে
হোয়াটসঅ্যাপে টাকা দিয়ে বাড়তি যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা

হোয়াটসঅ্যাপে টাকা দিয়ে বাড়তি যেসব সুবিধা পাবেন ব্যবহারকারীরা

৮ দিন আগে
এবার ৫০টির বেশি ভাষার ক্রোমে সমর্থন করবে জেমিনি

এবার ৫০টির বেশি ভাষার ক্রোমে সমর্থন করবে জেমিনি

৮ দিন আগে
ওমরাহ সম্পর্কে জানার চেষ্টা করি

ওমরাহ সম্পর্কে জানার চেষ্টা করি

২৩ জানুয়ারি ২০২৬