• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫: ১৫
logo

Photo

আগামী বছরের মার্চ-এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তানের। ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি ম্যাচ এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা তাদের। কিন্তু বিভিন্ন সূত্রের খবর, এই সফর ভিন্ন কোনো উইন্ডোতে হবে। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, পিএসএলের ১১তম আসরের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সফর পেছানো হতে পারে। গত রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভী পিএসএলের সূচি ঘোষণা করেন। ২৬ মার্চ এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়ে ৩ মে শেষ হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্রও নিশ্চিত করেছেন, পাকিস্তানের বিপক্ষে তাদের হোম সিরিজ অন্য কোনো সময় হতে পারে। তবে কোনো পরিস্থিতিতে ম্যাচের সংখ্যা কমবে না। বিসিবির ওই সূত্র বলেন, ‘সিরিজের সূচি নতুন করে করা হবে। দুই দেশের ক্রিকেট বোর্ড বর্তমানে আলোচনা করছে। কোনোভাবে ম্যাচের সংখ্যা কমবে না। সিরিজের জন্য উপযোগী উইন্ডো আলোচনার মাধ্যমে ঠিক করে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ নতুন করে সামঞ্জস্য করা যেতে পারে। পিসিবির সঙ্গে পরামর্শ করে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’ ২০১৬ সালে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে পিএসএল শুরু হয়েছিল। ২০১৮ সালে দলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয়টি। আর এবার নতুন করে আরও দুটি দল যুক্ত হচ্ছে। গত জুলাইয়ে বাংলাদেশে খেলে গেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

২

ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা

৩

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের

৪

স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা: মনিরুল হক চৌধুরী

৫

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

সম্পর্কিত

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

৪ দিন আগে

৫ দিন আগে