• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

নিউক্যাসলকে ৭ গোলে উড়িয়ে কোয়ার্টারে বার্সেলোনা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১২: ৩১
logo

Photo

আক্রমণ-পাল্টা আক্রমণ, গোলের জবাবে গোল। প্রথমার্ধে লড়াই ছিল সমানুপাতিক এবং জমজমাট, তবে দ্বিতীয়ার্ধে একপেশে আধিপত্য দেখালো বার্সেলোনা। গতকাল বুধবার ঘরের মাঠে নিউক্যাসলকে ৭-২ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছালো কাতালান জায়ান্টরা।

নিউক্যাসলের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে শেষ মুহূর্তে গোল শোধ দিয়ে ১-১’এ ড্র করা বার্সেলোনা এদিন ন্যু ক্যাম্পে ষষ্ঠ মিনিটে এগিয়ে নেন রাফিনিয়া। ১৫ মিনিটে ইংলিশ ক্লাবটির অ্যান্থনি এলাঙ্গা সমতা ফেরান।

এরপর মাত্র তিন মিনিটের মধ্যে মার্ক বের্নাল স্বাগতিকদের ফের এগিয়ে নেন। ২৮ মিনিটে এলাঙ্গার দ্বিতীয় গোলে আবার সমতায় আসে অতিথি দল। এই অর্ধের যোগ করা সময়ে বার্সেলোনাকে ফের এগিয়ে নেন লামিনে ইয়ামাল। প্রথম লেগে পেনাল্টি থেকে গোল শোধ করা এই তরুণ ফরোয়ার্ড এবারও পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন।

দ্বিতীয়ার্ধে নিউক্যাসলকে আর কোনো সুযোগ দিতে হয়নি পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নদের। ৫১ মিনিটে ফের্মিন লোপেস, ৫৬ ও ৬১ মিনিটে রবার্ত লেভান্ডোভস্কি এবং ৭২ মিনিটে রাফিনিয়া গোল করে বিশাল জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে এবং দলটির আক্রমণাত্মক খেলার উজ্জ্বল ধারাকে আরো একবার প্রমাণিত হলো। সমর্থকরা ন্যু ক্যাম্পে নজরকাড়া এই জয়ে উচ্ছ্বাসে মাতোয়ারা ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

২

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

৩

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৪

আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৫

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

সম্পর্কিত

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

৬ ঘণ্টা আগে
মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

২ দিন আগে
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৫ দিন আগে