• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ২২: ২৭
logo

Photo

ইউরো ২০২৪ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে উয়েফা। আগামী ২৭ মার্চ কাতারে এই মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজ রোববার এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই তথ্য নিশ্চিত করেছে।

মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছিল না। উয়েফা জানিয়েছে, বিকল্প ভেন্যু এবং নতুন সূচি নিয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে ‘সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি’ বলেই ম্যাচটি বাতিল করতে হয়েছে।

বিবৃতিতে উয়েফা হতাশা প্রকাশ করে জানায়, ‘পরিস্থিতি ও সময়ের কারণে দল দুটি কাতারে এই মর্যাদাপূর্ণ ট্রফির জন্য লড়ার সুযোগ হারাল, যা উয়েফা এবং আয়োজকদের জন্য চরম হতাশার।’

উয়েফা কাতারের বিকল্প হিসেবে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু এএফএ তার সবগুলোই প্রত্যাখ্যান করে। প্রথম প্রস্তাবটি ছিল স্পেনের রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার। আর্জেন্টিনা সেটি নাকচ করে দেয়। এরপর উয়েফা দুই লেগের লড়াইয়ের প্রস্তাব দেয়। যার প্রথম লেগ ২৭ মার্চ মাদ্রিদে এবং দ্বিতীয় লেগ ২০২৮ সালের ইউরো ও কোপা আমেরিকার আগে কোনো একসময় বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে। এই প্রস্তাবও ফিরিয়ে দেয় আর্জেন্টিনা।

সবশেষে উয়েফা ২৭ বা ৩০ মার্চ ইউরোপের অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে এক ম্যাচের প্রস্তাব দেয়। কিন্তু আর্জেন্টিনা জানায়, তারা আগের নির্ধারিত তারিখে খেলতে পারবে না, কেবল ৩১ মার্চ ম্যাচটি খেলার জন্য তারা প্রস্তুত। কোনো সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত উয়েফাকে আক্ষেপের সঙ্গেই এবারের ফিনালিসিমা বাতিলের ঘোষণা দিতে হয়।

ফিনালিসিমা মূলত কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ীদের মধ্যকার লড়াই। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। একই বছরের শেষ দিকে কাতারে বিশ্বকাপও উঁচিয়ে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

এই ম্যাচটি বাতিল হওয়ায় ফুটবল ভক্তরা একটি দারুণ দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে এই প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ ছিল বার্সেলোনায় তার উত্তরসূরি হিসেবে বিবেচিত স্প্যানিশ বিস্ময়বালক লামিন ইয়ামালের। আপাতত সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা

২

ম্যানসিটিতে যাচ্ছেন ডেম্বেলে, গুজব নাকি সত্যি?

৩

টানা বৃষ্টির পর ফের শুরু খেলা, বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য

৪

চাপে বাংলাদেশ, বজ্রসহ বৃষ্টিতে খেলা বন্ধ

৫

কুমিল্লায় মোহামেডান-পুলিশের ম্যাচ ড্র

সম্পর্কিত

ম্যানসিটিতে যাচ্ছেন ডেম্বেলে, গুজব নাকি সত্যি?

ম্যানসিটিতে যাচ্ছেন ডেম্বেলে, গুজব নাকি সত্যি?

১ দিন আগে
টানা বৃষ্টির পর ফের শুরু খেলা, বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য

টানা বৃষ্টির পর ফের শুরু খেলা, বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য

২ দিন আগে