• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৯: ৩৮
logo

Photo

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। সেপ্টেম্বরে পূর্বনির্ধারিত সিরিজ হওয়ার কথা থাকলেও তা নিয়ে সিদ্ধান্ত আসেনি।

তবে এবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।

বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, আগে নির্ধারিত সেপ্টেম্বর মাসের সূচিটি নিয়ে অনিশ্চয়তা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুর দিকে একটি উপযুক্ত সময় চাচ্ছে।

বিসিসিআইয়ের সূত্র এএনআইকে জানিয়েছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে একটি উইন্ডো খুঁজছে।’

২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতের, তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফর নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। বিসিবি ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সিরিজটি আয়োজনের সময়ও নির্ধারণ করে রেখেছিল। কিন্তু কাছাকাছি সময়ে ভারতের বিপক্ষে আফগানিস্তান ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি বলেছিলেন, ‘(ভারত সিরিজ নিয়ে) আলোচনা হচ্ছে। দুইটা বোর্ড আলোচনা করছে। তারিখ উপরে নিচে হতে পারে।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জানুয়ারিতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ

২

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

৩

মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

৪

এমবাপের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়

৫

অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল

সম্পর্কিত

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

রদ্রির অভিষেক ম্যাচে বিলবাওকে হারাল বার্সেলোনা

১৩ ঘণ্টা আগে
মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

মার্টিনেজকে দলে ভেড়াতে চায় চেলসি

১ দিন আগে

৪ দিন আগে