• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

স্পেনে ফিরেছেন মেসি, গ্রহণ করবেন প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১১: ৫৯
logo

Photo

স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করতে দেশটির ওবিয়েদো শহরে পৌঁছেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে একনজর দেখতে শহরটিতে ভিড় জমিয়েছেন হাজারো ভক্ত। তাঁদের সঙ্গে সময় কাটিয়ে ও অটোগ্রাফ দিয়ে ভক্তদের ভালোবাসায় সাড়া দিয়েছেন মেসি।

গতকাল বৃহস্পতিবার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে ওবিয়েদোতে পৌঁছান ইন্টার মায়ামির এই তারকা। ক্রীড়া বিভাগে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণের জন্য তাঁর এই সফর। শহরে পৌঁছানোর পরই তাঁকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

সকাল ৭টার দিকে ওবিয়েদোতে পৌঁছে হোটেল দে লা রেকনকিস্তায় ওঠেন মেসি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কালো আনুষ্ঠানিক পোশাকে হোটেলের বাইরে আসেন তিনি। এ সময় ভক্তদের কাছাকাছি গিয়ে তাঁদের সঙ্গে ছবি তোলেন এবং আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সিসহ বিভিন্ন স্মারকে অটোগ্রাফ দেন।

ভক্তদের সঙ্গে ছবি তুলতে শুরু করেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সি, পতাকাসহ নানা জিনিসে অটোগ্রাফ দেন তিনি। ভক্তদের থেকে অনেক উপহারও পেয়েছেন এই ফুটবল জাদুকর। এর মধ্যে ছিল আর্জেন্টিনার মিষ্টি ও কর্নস্টার্চ দিয়ে তৈরি আলফাখোরেস নামের বিশেষ বিস্কুটের একটি ট্রে।

শহরের কেউই মেসিকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি। টিওয়াইসি তাদের প্রতিবেদনে লিখেছে, মেসিকে কাছ থেকে দেখার জন্য যেন কাজে যেতে না হয়, সেজন্য ইচ্ছা করে নিজের হাতে কেটেছেন এক তরুণ।

দিনের কর্মসূচিতে আরও রয়েছে স্পোর্টস প্যালেসে শিক্ষার্থী শিশু-কিশোরদের সঙ্গে মতবিনিময়। সন্ধ্যায় স্পেনের রাজা ও রানির পাশাপাশি পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন মেসি।

আজ শুক্রবারও ব্যস্ত সময় কাটবে তার। হোটেলে পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। সেখানে আস্তুরিয়াসের রাজকুমারী লিওনর দে বোরবন ই ওর্তিথ তাকে স্মারক পিন উপহার দেবেন।

বিকালে ওবেইদোর কাম্পোয়ামোর থিয়েটারে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। বর্ণাঢ্য ক্রীড়া ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বের সবচেয়ে অসহায় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

এই সম্মাননা পাবেন ভেবেই ভালো লাগছে মেসির। বিশেষ করে, তার বাবা হোর্হে মেসির জন্য, যিনি কয়েক মাস আগে পৃথিবীর মায়া ছেড়ে গেছেন।

“সত্যি বলতে, আমি খুব খুশি। আসলে, এই পুরস্কার নিয়ে আমার বাবা খুবই রোমাঞ্চিত ছিলেন। আমার অনেক ম্যাচের কারণে এখানে আসা কঠিন হবে, সেটা আমরা জানতাম। কিন্তু বাবা বারবার জোর দিচ্ছিলেন, যেন আমরা আসি এবং আমি এখানে এসে এই কটা দিন কাটাই ও পুরস্কারটি গ্রহণ করি।

“একজন মানুষ মাঠে যা করে কিংবা পেশাদার ক্যারিয়ারে আমি যা করেছি, এই পুরস্কার তার চেয়েও বেশি কিছুর স্বীকৃতি। সত্যি বলতে, আমি এই স্বীকৃতি পেলে তিনি খুব খুশি হতেন। তাই আমি নিশ্চিত, তিনিও এখন এটি উপভোগ করছেন।”

অনুষ্ঠান শেষ করেই নিউ ইয়র্কের উদ্দেশে বিমানে উঠবেন মেসি। সেখানে শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে খেলবে মেসির ক্লাব ইন্টার মায়ামি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

২

স্পেনে ফিরেছেন মেসি, গ্রহণ করবেন প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার

৩

৭ ওভারে ২৮ রানে বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর বড় ব্যবধানে আফগানিস্তানের কাছে হার

৪

জিম্বাবুয়ের কাছে আবার হারল বাংলাদেশ

৫

সেমিফাইনালে আদর্শ সদর, বরুড়া, সদর দক্ষিণ ও চান্দিনা

সম্পর্কিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

২ ঘণ্টা আগে
৭ ওভারে ২৮ রানে বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর বড় ব্যবধানে আফগানিস্তানের কাছে হার

৭ ওভারে ২৮ রানে বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর বড় ব্যবধানে আফগানিস্তানের কাছে হার

১ দিন আগে
জিম্বাবুয়ের কাছে আবার হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে আবার হারল বাংলাদেশ

৫ দিন আগে

৭ দিন আগে