• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২: ১৮
logo

Photo

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোলবন্যার জোয়ারে মেতে উঠল সুইডেন। মেক্সিকোর এস্তাদিও মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’এর ম্যাচে আফ্রিকার প্রতিনিধি তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইডেন। ম্যাচে সুইডিশদের হয়ে জোড়া গোল করেছেন ইয়াসিন আইয়ারি। এছাড়া বাকি তিনটি গোল এসেছে আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও ম্যাটিয়াস ভ্যানবার্গের পা থেকে।

ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়াকে চেপে ধরে সুইডেন। আক্রমণাত্মক ফুটবলের পুরস্কার হিসেবে ম্যাচের ৭ম মিনিটেই লিড পায় সুইডিশরা। দলের হয়ে প্রথম গোলটি করেন ইয়াসিন আইয়ারি। প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় ইউরোপের দেশটি। ম্যাচের ৩০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের নিখুঁত পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান ২-০ করেন তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক।

দুই গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় তিউনিসিয়া। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে মেজব্রির ক্রস থেকে চমৎকার এক হেডে আফ্রিকার দলটির হয়ে এক গোল শোধ করেন ওমর রেকিক। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইডেন।

বিরতি থেকে ফিরে তিউনিসিয়াকে আর কোনো সুযোগই দেয়নি সুইডেন। ৫৯ মিনিটে আলেকজান্ডার ইসাকের পাস থেকে বল পেয়ে এবার নিজেই স্কোরবোর্ডে নাম তোলেন ভিক্টর ইয়োকেরেস। তার এই দুর্দান্ত গোলে সুইডেন এগিয়ে যায় ৩-১ ব্যবধানে।

ম্যাচের শেষ ১০ মিনিটে তিউনিসিয়ার রক্ষণভাগকে পুরোপুরি গুঁড়িয়ে দেয় সুইডিশ ফরোয়ার্ডরা। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় ম্যাটিয়াস ভ্যানবার্গ দলের চতুর্থ গোল করলে তিউনিসিয়ার বড় হার নিশ্চিত হয়ে যায়। এরপর ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকে ইয়াসিন আইয়ারি। ম্যাচে এটি ছিল তার ব্যক্তিগত দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় ও পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

২

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন

৩

কুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে ব্রাজিলকে ছাড়িয়ে গেল জার্মানি

৪

রুদ্ধশ্বাস ম্যাচে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অজিরা

৫

তুরস্ককে ২–০ গোলে হারাল অস্ট্রেলিয়া

সম্পর্কিত

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

১২ ঘণ্টা আগে

১ দিন আগে
তুরস্ককে ২–০ গোলে হারাল অস্ট্রেলিয়া

তুরস্ককে ২–০ গোলে হারাল অস্ট্রেলিয়া

১ দিন আগে