• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

কুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে ব্রাজিলকে ছাড়িয়ে গেল জার্মানি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২: ১৪
logo

Photo

৭-১! উপমহাদেশীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্কোরলাইন পরিচিত ‘সেভেন আপ’ নামে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে এই স্কোরলাইনে হারিয়ে এর জন্ম দিয়েছিল জার্মানি। সেই জার্মানরা সেই কীর্তির পুনরাবৃত্তি ঘটাল গত রাতে। গতকাল রোববার রাতে হিউস্টনে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়েছে তারা। তাতে ব্রাজিলের একটি বিশ্বরেকর্ডও কেড়ে নিয়েছে দলটি।

এই জয়ের পর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন জার্মানির দখলে। আগে এই রেকর্ড ছিল ব্রাজিলের।

ম্যাচে দুটি গোল করেন কাই হাভার্টজ। তার দ্বিতীয় গোলটিই জার্মানিকে ব্রাজিলকে পেছনে ফেলে দেয়।

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের তালিকায় জার্মানি এখন ২৩৯ গোল নিয়ে শীর্ষে। ব্রাজিল ২৩৮ গোল নিয়ে দ্বিতীয়, আর্জেন্টিনা ১৫২ গোল নিয়ে তৃতীয়, ফ্রান্স ১৩৬ গোল নিয়ে চতুর্থ এবং ইতালি ১২৮ গোল নিয়ে পঞ্চম স্থানে আছে।

জার্মানি একমাত্র দেশ যারা বিশ্বকাপে চারবার সাত বা তার বেশি গোল করেছে। সর্বশেষ এটি হয়েছিল ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে সেই বিখ্যাত ম্যাচে।

জুলিয়ান নাগেলসমানের অধীনে জার্মানি এবারের টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে। নাগেলসমান এই টুর্নামেন্টের সবচেয়ে তরুণ কোচ। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া জার্মানি এবার একেবারে অন্য চেহারায় ফিরেছে।

এদিকে কুরাসাও এই বিশ্বকাপে প্রথমবার খেলছে। ২১ মিনিটে লিভানো কোমেনেশিয়ার গোলে সমতায় ফিরেছিল তারা। কিন্তু হাভার্টজ ও বাকিরা মিলে আর সুযোগ দেননি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

২

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন

৩

কুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে ব্রাজিলকে ছাড়িয়ে গেল জার্মানি

৪

রুদ্ধশ্বাস ম্যাচে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অজিরা

৫

তুরস্ককে ২–০ গোলে হারাল অস্ট্রেলিয়া

সম্পর্কিত

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের

১২ ঘণ্টা আগে

১ দিন আগে
তুরস্ককে ২–০ গোলে হারাল অস্ট্রেলিয়া

তুরস্ককে ২–০ গোলে হারাল অস্ট্রেলিয়া

১ দিন আগে