• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৯: ১১
logo

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৯: ১১
Photo

ইরান দ্রুত জনমিতিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ২০৫১ সালের মধ্যে ইরানের মোট জনসংখ্যার ৩০ শতাংশের বেশি বয়স্ক মানুষ হতে পারেন।

তিনি সতর্ক করে বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। আজ শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, জাতীয় প্রবীণ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। পেজেশকিয়ান বলেন, জনসংখ্যার দ্রুত বার্ধক্যের জন্য প্রস্তুতি নেওয়ার সময় খুবই সীমিত। দেরিতে পদক্ষেপ নেওয়ার চেয়ে আগেভাগে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া কম ব্যয়বহুল, মানবিক ও কার্যকর। এর মধ্যে দীর্ঘমেয়াদি রোগ, একাকিত্ব, দারিদ্র্য, স্বনির্ভরতা হারানো এবং পরিবার ও বীমা ব্যবস্থার ওপর বাড়তে থাকা চাপ মোকাবিলায় আগেভাগে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘বয়স্ক সমাজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় তখনই, যখন আমরা এখনো বয়স্ক হয়ে উঠিনি।’ তিনি বয়স্ক জনগোষ্ঠীকে কেন্দ্র করে জাতীয়, দূরদর্শী ও বিভিন্ন খাতের সমন্বিত নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তার মতে, স্বাস্থ্যসেবা, আবাসন, পরিবহন, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান, প্রযুক্তি ও প্রবীণদের পরিচর্যাকে পরস্পর-সম্পর্কিত বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। এ ছাড়া বয়স্ক জনগোষ্ঠীসংক্রান্ত একটি সমন্বিত জাতীয় তথ্যব্যবস্থা চালু, প্রবীণদের বিষয়ে জাতীয় নীতিমালা সংশোধন, তাদের আইনি সুরক্ষা জোরদার এবং পরিচর্যা সেবা ও পরিচর্যাকারীদের প্রশিক্ষণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি একই সঙ্গে ‘সিলভার ইকোনমি’ বা প্রবীণ জনগোষ্ঠীকে ঘিরে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, সামাজিক অংশগ্রহণ বাড়ানো, প্রবীণ-বান্ধব শহর গড়ে তোলা, বাড়িভিত্তিক পরিচর্যা এবং অবসরজীবনের জন্য আগাম প্রস্তুতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইরানে বাড়ছে বয়স্কদের সংখ্যা

২

ফ্রান্সে প্রধান শিক্ষকের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে বিক্ষোভকারীরা

৩

ফ্লাই দুবাই এয়ারলাইন্সে পাইলটের ওপর হামলাকারী কোপাইলট গ্রেপ্তার

৪

ভারতে বাংলাদেশসহ এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৫

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

সম্পর্কিত

১ দিন আগে
ফ্লাই দুবাই এয়ারলাইন্সে পাইলটের ওপর হামলাকারী কোপাইলট গ্রেপ্তার

ফ্লাই দুবাই এয়ারলাইন্সে পাইলটের ওপর হামলাকারী কোপাইলট গ্রেপ্তার

২ দিন আগে
ভারতে বাংলাদেশসহ এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতে বাংলাদেশসহ এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৩ দিন আগে

৪ দিন আগে