• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৩: ২৬
logo

Photo

ইউক্রেন যুক্তরাষ্ট্র-নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ শহর লক্ষ্য করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টায় ৪টি এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে গত মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের-সরবরাহকৃত এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে, যাকে তারা উল্লেখযোগ্য উন্নয়ন বলে অভিহিত করেছে।

কিয়েভ ২০২৩ সালে এই ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেয়েছিল, তবে প্রাথমিকভাবে কেবল তাদের নিজস্ব অঞ্চলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, রাশিয়ার এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্রু এবং প্যানসির ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা সব এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভোরোনেজের একটি বাড়ি এবং একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে এবং জানিয়েছে, গোয়েন্দা বিমান খারকিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের স্থান চিহ্নিত করেছে।

রাশিয়া আরও জানিয়েছে, তারা দুটি ইউক্রেনীয় মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করার জন্য ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন এর আগে জানুয়ারিতে যুক্তরাষ্ট্র-নির্মিত এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে এবং রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

আজ পবিত্র হজ

২

পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

৩

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

৪

একদিনে রেকর্ড ২৭৪ আরোহীর এভারেস্ট জয়

৫

ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ

সম্পর্কিত

আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

২ দিন আগে
পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

পাকিস্তানে বোমা হামলায় উড়ে গেল ট্রেন, নিহত অন্তত ২৪

৪ দিন আগে
ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

ছাত্রাবাসে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ১০

৫ দিন আগে
একদিনে রেকর্ড ২৭৪ আরোহীর এভারেস্ট জয়

একদিনে রেকর্ড ২৭৪ আরোহীর এভারেস্ট জয়

৬ দিন আগে