• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

খামেনির উত্তরসূরিকেও হত্যা করা হবে: ইসরায়েল

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৮: ৩২
logo

Photo

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর যিনিই ক্ষমতায় আসুন না কেন, তিনিও ইসরায়েলের হত্যাযজ্ঞের তালিকায় থাকবেন বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ আজ বুধবার হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের নতুন নেতা যদি ইসরায়েল ধ্বংসের নীতি অব্যাহত রাখেন, তাহলে তিনি নিশ্চিতভাবে হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।

গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন। তাঁর উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী যদি এমন কোনো নেতাকে বেছে নেয়, যিনি ইসরাইল ধ্বংসের ষড়যন্ত্র করবেন, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বকে হুমকি দেবেন এবং নিজ দেশের জনগণের ওপর অত্যাচার চালাবেন-তবে তার পরিচয় কিংবা তিনি বিশ্বের কোথায় আত্মগোপন করছেন, তা বিবেচ্য নয়। তাকে অবশ্যই হত্যা করা হবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইসরাইলি বাহিনী ‘অপারেশন রোরিং লায়ন’-এর অংশ হিসেবে এই মিশন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

মার্কিন মিত্রদের সঙ্গেও এ বিষয়ে পুরোদমে কাজ করার কথা জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা আমাদের মার্কিন অংশীদারদের সঙ্গে মিলে ইরানি শাসকগোষ্ঠীর সক্ষমতা ধ্বংস করতে এবং ইরানি জনগণকে সেই শাসন উৎখাতের পরিবেশ তৈরিতে সহায়তা করছি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

২

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

৩

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

৪

পাঁচ হাজার মিটার উঁচুতে হিমবাহধসে নেপালে আতকা বন্যা বলে মনে করা হচ্ছে

৫

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৫

সম্পর্কিত

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭

১৩ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৮৯

১৬ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

২১ ঘণ্টা আগে

২ দিন আগে