• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বিশ্ব

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১২: ৪৮
logo

Photo

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা 'দ্য মুসলিম ৫০০'-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক রয়‍্যাল ইসলামিক ট্র্যাটেজিক স্টাডিল সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের তিনজনের নাম স্থান পেয়েছে। তারা হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মানবাধিকারকর্মী ৬. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিক-ারকর্মী রাজিয়া সুলতানা।

প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দলকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে প্রধানমন্ত্রী হন বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার বিষয়টিও তার পরিচিতিতে তুলে ধরা হয়েছে।

তালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। তিনি ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী 'ফোরাম' প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসন।

অন্যদিকে রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও মানবপাচারের ঘটনা তুলে ধরতে তিনি কাজ করছেন। রোহিঙ্গা নারীদের সহায়তায় তিনি রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটিও প্রতিষ্ঠা করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে নবীনগরের সঞ্চিতা হক

৩

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই

৪

হরমুজে মাইনের আঘাতে ২টি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

৫

জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

সম্পর্কিত

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে নবীনগরের সঞ্চিতা হক

জাতিসংঘে বাংলাদেশ মিশনের নেতৃত্বে নবীনগরের সঞ্চিতা হক

১ দিন আগে
কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই

কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু আর নেই

২ দিন আগে

৩ দিন আগে