• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

বাসস
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৬: ৫০
logo

Photo

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজাতে হবে— যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা কার্যকর হয় এবং দেশ, মানুষ ও তাদের নিজেদের জীবনে কাজে লাগে। একইসাথে শিক্ষাব্যবস্থা থেকে যেন সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এজন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।

আজ সকালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থাকে প্রয়োজন ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এমন শিক্ষা নিশ্চিত করতে হবে, যা শিক্ষার্থীদের সত্যিকারার্থে দক্ষ করে তুলবে এবং দেশের জন্য কার্যকর অবদান রাখতে সক্ষম করবে।

ঢাকা কলেজের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই উপমহাদেশের অনেক মানুষের শিক্ষাজীবনের সঙ্গে এ শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে। তৎকালীন বাংলায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, শুধু আজকের বাংলাদেশ নয়, তৎকালীন পাকিস্তান এবং তারও আগে ব্রিটিশ শাসনামলেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং এ প্রতিষ্ঠান শিক্ষার্থীরা প্রশাসনিক, রাজনৈতিক ও শিক্ষাক্ষেত্রে তারা সবসময় নেতৃত্বের আসনে ছিলেন।

এসময় নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ঢাকা কলেজে পড়াশোনা করেছি। সেসময় কলেজে ছাত্র রাজনীতি ও সংগঠন কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই পরিবেশের মধ্যেও ছাত্ররাজনীতি হয়েছে। গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং গোপনে সংগঠন করার চেষ্টা করেছেন।

রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ এ দেশ, এ অঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ। এখান থেকে সবচেয়ে সৃজনশীল ও মেধাবী মানুষ বেরিয়ে এসেছেন এবং তারা দেশ পরিচালনায় ভূমিকা রেখেছেন। তাই সরকারে যারাই থাকুন না কেন, ঢাকা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার সুযোগ-সুবিধার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এ সকল সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঢাকা কলেজকে দেশের শ্রেষ্ঠ কলেজ হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা তা পূরণের লক্ষ্যে দীর্ঘকাল ধরে ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত পুরো সময়জুড়ে ছাত্ররা বারবার রাজপথে বেরিয়ে এসেছেন। এ সকল আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

আগামী দিনেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সকল জায়গায় নেতৃত্ব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মিলিতভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ৫৭ বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি। আগুন-সন্ত্রাস, মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করার মতো ঘটনা ঘটছে। মানুষ নিজেরাই নিজেদের ক্ষতি করছে। এ অবস্থা কখনোই কাম্য নয়। যে বাংলাদেশের জন্য সংগ্রাম করা হয়েছে, সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে।

রাষ্ট্রপতি বলেন, পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলাতে আমাদেরকে দ্রুত এগিয়ে যেতে হবে। আর সেই অগ্রযাত্রার জন্য প্রয়োজন শিক্ষিত, নৈতিক ও মানবিক একটি প্রজন্ম। একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে।

এজন্য শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান করা নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণা, মননশীলতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ গড়ে তুলতে হবে।

ভাষা, কর্ম, ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের চিন্তাশীল, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগের অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। এসব বিষয় এখন নতুন বাস্তবতা।

শিক্ষাব্যবস্থাকেও এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রযুক্তি ও জ্ঞানের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে সাজাতে হবে। এআই-কে কতটুকু ভালোভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে চিন্তা করতে হবে। একই সঙ্গে আইটির ব্যবস্থাকেও এগিয়ে নিতে হবে।

রাষ্ট্রপতি বলেন, যারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদেরকে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রাম অব্যাহত রাখার মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

এজন্য বর্তমান তরুণ শিক্ষার্থীদের তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশ ও জাতির উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, আমি দেখতে চাই যে, শিক্ষার্থীরা যে পরিবর্তন নিয়ে এসেছে এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে পরিবর্তন ঘটিয়েছেন— তার বাস্তব প্রতিফলন ঘটুক।

এসময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে ও স্বাক্ষরতা বৃদ্ধিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ঢাকা কলেজের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের আরও দক্ষ, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরাফত আলী সপু এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গেলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

২

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৪

এনাফ ইজ এনাফ : প্রধানমন্ত্রী

৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাক লাগানো হীরক জয়ন্তী উৎসব, গানে প্রাণে কথায় মুখর সবুজে ঘেরা পাহাড়ি ক্যাম্পাস

সম্পর্কিত

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গেলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গেলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

১৬ ঘণ্টা আগে
এনাফ ইজ এনাফ : প্রধানমন্ত্রী

এনাফ ইজ এনাফ : প্রধানমন্ত্রী

১ দিন আগে

২ দিন আগে