• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

আমার শহর ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১: ০৭
logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

আমার শহর ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১১: ০৭
Photo

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৯৬৮ সাল) ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ও দেশে আসার পর এটি তাঁর প্রথম জন্মদিন। এ কারণে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।

তারেক রহমান ঢাকার বিএএফ শাহীন স্কুল, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

১৯৮৮ সালে পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে তিনি ধাপে ধাপে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটান। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে আইনি প্রক্রিয়ায় সকল মামলা থেকে অব্যাহতি পেয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

মা বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর ২০২৬ সালের জানুয়ারিতে তিনি বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ২০২৬ সালের সাধারণ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দিয়ে ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

জন্মদিন উপলক্ষে ঘটা করে তিনি কোনো অনুষ্ঠান করেন না। তবে কুমিল্লায় আজ শুক্রবার বিকেলে শুভেচ্ছা র‌্যালি করবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এছাড়া বাদ জুমা বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন। এছাড়া বরুড়া, আদর্শ সদর ও কুমিল্লা মহানগরে বিভিন্ন কর্মসূচি রয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গেলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

২

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৪

এনাফ ইজ এনাফ : প্রধানমন্ত্রী

৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাক লাগানো হীরক জয়ন্তী উৎসব, গানে প্রাণে কথায় মুখর সবুজে ঘেরা পাহাড়ি ক্যাম্পাস

সম্পর্কিত

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গেলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গেলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের

৬ ঘণ্টা আগে
দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

১০ ঘণ্টা আগে
এনাফ ইজ এনাফ : প্রধানমন্ত্রী

এনাফ ইজ এনাফ : প্রধানমন্ত্রী

১ দিন আগে

২ দিন আগে