নিজস্ব প্রতিবেদক

জাতীয় পর্যায়ে প্রদর্শিত হচ্ছে স্মার্ট হুইলচেয়ার, ‘যুক্তি’ ও ‘আমার প্রশ্ন’।
গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনকে জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং উদ্ভাবনী ধারণাকে বাস্তব প্রয়োগ ও বাণিজ্যিকীকরণের সঙ্গে যুক্ত করার লক্ষে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ অংশগ্রহণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এ মেলায় বিশ্ববিদ্যালয়ের একটি স্টলে তিনটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয় ।
গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় সরকারের মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, উপদেষ্টা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এ মেলায় নিজ নিজ গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় পর্যায়ে একই প্ল্যাটফর্মে তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টলে প্রদর্শিত তিনটি প্রকল্প হলো-প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে সহায়তাকারী স্মার্ট হুইলচেয়ার, ‘যুক্তি’ নামে বাংলাভিত্তিক প্রোগ্রামিং ভাষার উদ্যোগ এবং ‘আমার প্রশ্ন’ (Amar Prosno) নামে একটি প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম।
প্রকল্পগুলো মেলায় আগত গবেষক, শিক্ষক-শিক্ষার্থী, উদ্যোক্তা, শিল্পখাতের প্রতিনিধি এবং প্রযুক্তিসংশ্লিষ্ট দর্শনার্থীদের আগ্রহ সৃষ্টি করছে। জাতীয় পর্যায়ের এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি শিল্পখাত, বিনিয়োগকারী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম উপস্থিত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত প্রকল্পগুলোর বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকৌশল অনুষদের ডিন ড. মাহমুদুল হাছান। তাঁর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি উদ্ভাবনী প্রকল্প মেলায় উপস্থাপন করা হচ্ছে। এছাড়া সহ-ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আইসিটি সেলের পরিচালক ড. মেহেদী হাসান।

‘Innovate to Market’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানভিত্তিক উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাস্তব প্রয়োগ, শিল্পখাত এবং বাণিজ্যিকীকরণের পর্যায়ে নিয়ে যাওয়া। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় উদ্ভাবক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি উদ্ভাবনী প্রকল্পগুলোর বাস্তব প্রয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং ভবিষ্যৎ বাণিজ্যিকীকরণের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত হবে।