এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবদল নেতা বাদরু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) চেয়ারম্যান হয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)।

গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ অধিশাখার উপসচিব মোহাম্মদ অতুল মন্ডল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিএনএফের আর্টিকেল্স অব এসোসিয়েশনের অনুচ্ছেদ ৫.২ (র) ও ৮.৩ (র) মোতাবেক বিএনএফের সাধারণ পরিষদ এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

খোন্দকার মো. মোরতাজুল করিমের (বাদরু) বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। তিনি জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত