• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

শোকাবহ ১৫ আগস্ট আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১১: ৩৩
logo

শোকাবহ ১৫ আগস্ট আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১১: ৩৩
Photo

শোকাবহ ১৫ আগস্ট আজ। বেদনাবিধূর শোকের দিন। আজ থেকে ৫১ বছর আগে ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই মেয়ে ছাড়া সপরিবারে হারাল বাঙালি জাতি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হতো।

গত বছর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর শোক দিবস ও সাধারণ ছুটি বাতিল করা হয়। এবারও সেটি বলবৎ আছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, স্বাচিপ ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতাকর্মীরা স্ট্যাটাস দিয়েছে।

পঁচাত্তরের কালোরাত্রিতে একদল বিপৎগামী সেনাসদস্যের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, শেখ জামাল, সাত বছরের শিশু ছোট ছেলে শেখ রাসেল, পুত্রবধূ শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল ও শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও মণির সহধর্মিনী আরজু মনি ও কর্ণেল জামিলসহ আরও অনেকে। ইতিহাস এই দিনকে একটি কলংকিত অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা দেশবিদেশে আত্মগোপনে থাকায় এবার দিবসটি পালিত হচ্ছে না। দিবস উপলক্ষে নেই কোন ধরনের ক্রোড়পত্র। আওয়ামী লীগ এই দিনটিকে মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ড বলছে। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর বয়স ছিল ৫৫ বছর। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কাঙালি ভোজ হতো। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আসতে হতো। রক্তদান কর্মসূচি, শোকের গান ও কবিতা আবৃত্তি হতো। ভোর থেকেই ৭ মার্চের ভাষণ বাজানো হতো দিনভর। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাহিনীর বিরুদ্ধে লড়াই করে লাল সবুজের মানচিত্র ও স্বাধীন বাংলাদেশ পেয়েছিল।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২

শোকাবহ ১৫ আগস্ট আজ

৩

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৪

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

৫

দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: আইনমন্ত্রী

সম্পর্কিত

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩ ঘণ্টা আগে
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

১৯ ঘণ্টা আগে
খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

২০ ঘণ্টা আগে

২ দিন আগে