• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> বাংলাদেশ

এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটিতে কুমিল্লার নাভিদ নওরোজ শাহ্

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২: ২৭
আপডেট : ১২ আগস্ট ২০২৬, ২২: ২৮
logo

এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটিতে কুমিল্লার নাভিদ নওরোজ শাহ্

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২: ২৭
Photo

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় ও কার্যক্রমকে আরও সুসংহত, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে গঠিত হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি। গতকাল মঙ্গলবার রাতে পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে এক প্রেস রিলিজ দিয়ে এই কমিটি প্রকাশ করা হয়।

ওই কমিটিতে প্রধান হিসেবে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লার সন্তান নাভিদ নওরোজ শাহ্ কমিটিতে অন্যতম সদস্য হিসেবে আছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলাউদ্দীন মোহাম্মদ, মাহবুব আলম মাহির, মনিরা শারমিন, এ.এস.এম. সুজা উদ্দিন, রাফে সালমান রিফাত, আয়মান রাহাত, তৌহিদ হোসেন, এ.কে. ফ্লোরা হক, মনজিলা ঝুমা, আশরেফা খাতুন ও তৌহিদ আহমেদ আশিক। প্রত্যেকেই এনসিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য।

নাভিদ নওরোজ শাহ্ গত সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে এনসিপির গত নির্বাচনে এনসিপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ও শাপলা কলি প্রতীক নিয়ে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গঠন হলে তিনি কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান।

নাভিদ নওরোজ গত দেড় বছর ধরেই যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে এনসিপির কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে পড়াশুনা করেছেন এবং বর্তমানে একটি এনজিওতে আইন পরামর্শক হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

২

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

৪

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ্য হবে

৫

দেশসেরা এসপি আনিসুজ্জামান

সম্পর্কিত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

৮ ঘণ্টা আগে
পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১ ঘণ্টা আগে
গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১ দিন আগে

২ দিন আগে